শাহরুখের নতুন ছবির গানে গেরুয়া রং নিয়ে ফের বিতর্ক

Published: November 6, 2026, 7:26 am

বলিউড সুপারস্টার শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ফের একবার গেরুয়া রং ঘিরে বিতর্কের মুখে পড়েছেন। সম্প্রতি শাহরুখের জন্মদিনে মুক্তি পাওয়া আসন্ন সিনেমা ‘কিং’-এর ‘তু মিল জায়ে’ গানটির একটি দৃশ্যে দীপিকাকে গেরুয়া রঙের গাউন পরিহিত অবস্থায় দেখা গেছে। আর এই পোশাক নিয়েই তীব্র আপত্তি জানিয়েছেন বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগী।

বিধায়ক রবীন্দ্র সিং নেগী এই দৃশ্যটি ছবি থেকে বাদ দেওয়ার জন্য শাহরুখ খানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “আমরা শাহরুখ খানকে সতর্ক করছি। এই দৃশ্য পরিবর্তন না করা হলে সারা দেশে তীব্র প্রতিবাদের মুখে পড়তে হবে। সনাতন ধর্মের বিরুদ্ধে কোনো কিছু আমরা মেনে নেব না।” তিনি আরও অভিযোগ করেন, এই ধরনের পোশাক ও নাচগান সনাতন ধর্মের বিশ্বাসকে অসম্মান করে। আলোড়ন ফেলে দিয়েছেন গান ও ভিডিও দু’টিই।

রবীন্দ্র নেগী স্মৃতিচারণ করে বলেন, তিন বছর আগেও ‘পঠান’ ছবির ‘বেশরম রং’ গানে দীপিকার গেরুয়া বিকিনি পরা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং হিন্দু সংগঠনগুলো তার প্রতিবাদ করেছিল। শাহরুখকে ব্যক্তিগত আক্রমণ করে তিনি বলেন, “এটাই তাদের স্বভাব। শাহরুখরা দেশের টাকা উপার্জন করেন, কিন্তু দেশকেই অপমান করেন। গেরুয়া রং দেখলেই তাদের সমস্যা হয়।” দীপিকাকে এই পুরো বিষয়ে কেবল একটি ‘খেলার ঘুঁটি’ হিসেবে অভিহিত করেছেন ওই বিধায়ক। সেই প্রসঙ্গ টেনে নেগী বলেন, “তিন বছর আগেও একই ঘটনা ঘটেছিল। সে বার হিন্দু সংগঠনগুলি প্রতিবাদ জানিয়েছিল। বরং সেই রঙে তাকে দিব্য দেখতে লাগছে বলেই মনে করছেন অনুরাগীরা।

এদিকে, গেরুয়া রঙের পোশাক নিয়ে নেগীর এই আপত্তির সঙ্গে সাধারণ নেটিজেনদের বড় একটি অংশ একমত হতে পারেননি। অনেক অনুরাগীর মতে, দীপিকাকে ওই রঙে বেশ সুন্দর দেখাচ্ছিল এবং এতে সনাতন ধর্ম বা গেরুয়া রঙের কোনো অপমান ঘটেনি। তাদের ভাষ্যমতে, বিনোদনকে কেবল বিনোদন হিসেবে দেখা এবং এই ধরনের অহেতুক বিতর্ক এড়িয়ে চলাই শ্রেয়।

শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর গান ও ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। বিশেষ করে ‘তু মিল জায়ে’ গানটি অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে বিতর্কের মুখে থাকা এই দৃশ্যের ভবিষ্যৎ এবং সিনেমাটি নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেটাই দেখার বিষয়।