সাফল্যের চেয়ে ব্যর্থতা থেকে শেখার সুযোগ বেশি: সামান্থা

Published: November 10, 2026, 2:56 am

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনয়ের পাশাপাশি এখন একজন সফল উদ্যোক্তা। তবে এই নতুন পরিচয়ের পথচলা সবসময় মসৃণ ছিল না। সম্প্রতি ‘দ্য মাসুম মিনাওয়ালা শো’-তে এসে তিনি নিজের ব্যবসায়িক জীবনের চ্যালেঞ্জ ও অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী। অ্যালুমিনিয়ামের বাসনে বিষাক্ত সিসা, কীভাবে এলো, করণীয় কী। তবে উদ্যোক্তা হিসেবে তার শুরুটা সুখকর ছিল না।

সামান্থা অকপটে জানান, তার প্রথম ব্যবসায়িক অংশীদারত্ব ব্যর্থ হয়েছিল। যদিও তিনি বিস্তারিত কোনো ঘটনা উল্লেখ করেননি, তবে এই ব্যর্থতাকে তিনি আশীর্বাদ হিসেবেই দেখেন। অভিনেত্রীর মতে, প্রথম বিনিয়োগে হোঁচট খাওয়াটা অনেক সময় ইতিবাচক হতে পারে, কারণ সাফল্যের চেয়ে ব্যর্থতার শিক্ষা অনেক বেশি গভীর। তিনি বিশ্বাস করেন, তার ব্যক্তিগত জীবনের অধিকাংশ গুরুত্বপূর্ণ শিক্ষা তিনি ব্যর্থতা থেকেই পেয়েছেন। ঢাকায় সিএমএম আদালত ও টিএসসির কাছে ককটেল বিস্ফোরণ, ফার্মগেটে বাসে আগুন। মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ। ক্রীড়াঙ্গনের বর্ষীয়ান সংগঠক হারুনুর রশীদ আর নেই। সামান্থার মতে, সেই ব্যর্থতার অভিজ্ঞতাই পরবর্তী সময়ে ব্যবসা ও বিনিয়োগের সিদ্ধান্ত নিতে তাকে সবচেয়ে বেশি শিখিয়েছে।

ব্যবসার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ প্রসঙ্গে সামান্থা বলেন, অধিকাংশ নারীই নতুন উদ্যোগ শুরুর সময় ভয় বা সংশয়ের সম্মুখীন হন।

এই মানসিক বাধা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়াটা খুবই জরুরি।

নিজের ব্যবসায়িক পোর্টফোলিও বড় করার ক্ষেত্রে তিনি অনেকগুলো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত আছেন। এর মধ্যে অন্যতম হলো সুগন্ধি পণ্যের ব্র্যান্ড ‘সিক্রেট আলকেমিস্ট’, যা তিনি অঙ্কিতা থাদানি ও আকাশ ওয়ালিয়ার সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠা করেছেন। ফ্যাশন নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, মাত্র আট মাসে এই ব্র্যান্ডের আয় ১২০ কোটি রুপি অতিক্রম করেছে।

ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি রুপালি পর্দাতেও তার সাফল্যের ধারা বজায় রয়েছে। এছাড়া নারীদের পোশাকের ব্র্যান্ড ‘সাকি’, অ্যাকটিভওয়্যার ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘মাইল কালেকটিভ’ এবং সাপ্লিমেন্ট ব্র্যান্ড ‘গাটাকা’র মতো উদ্যোগগুলোর সঙ্গেও তিনি সক্রিয়ভাবে যুক্ত আছেন।

সিনেমার দুনিয়ায় তার সাম্প্রতিক কাজ ‘মা ইনতি বাঙ্গারাম’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। বি ভি নন্দিনী রেড্ডি পরিচালিত এই সিনেমাটি বিশ্বজুড়ে ১০০ কোটি রুপির বেশি আয় করে নতুন রেকর্ড গড়েছে। অভিনয় ও ব্যবসার ভারসাম্য রক্ষা করে সামান্থা এখন নিজের ক্যারিয়ারের এক নতুন উচ্চতায় অবস্থান করছেন। সাফল্য তাকে তেমন কিছু শেখাতে পারেনি। গডজিলা মাইনাস জিরো: মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে ঝড়। ‘লাভলু ভাইয়ের ওই নাটক আমার অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট’।