দীপাবলিতে প্রয়াত রণবীর সিংয়ের প্রিয় নানা

Published: November 12, 2026, 2:26 am

দীপাবলির দিন শোকের সংবাদ পেলেন অভিনেতা রণবীর সিং। ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতার অত্যন্ত প্রিয় নানা চিকিৎসক রাম হিঙ্গোরানি। পরিবারের পক্ষ থেকে শোকের এই সংবাদ নিশ্চিত করা হয়েছে। রণবীরের কাজিন সৌম্যা হিঙ্গোরানি ঠাকরে জানিয়েছেন, দীপান্বিতা লক্ষ্মীপুজোর শুভ লগ্নেই তার দাদু শান্তিতে পরপারে পাড়ি জমিয়েছেন। তিনি তার প্রয়াত স্ত্রীর কাছে ফিরে গিয়েছেন বলে মন্তব্য করেছেন সৌম্যা। এতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। এর চেয়ে শুভ সময় বোধ হয় তিনি বেছে নিতে পারতেন না। দিনের সবচেয়ে সুন্দর মুহূর্তে, লক্ষ্মীপুজোর সময়ে আমাদের ছেড়ে চলে গেলেন।”।

পরিবারের সদস্যদের কাছে অত্যন্ত আদরের মানুষ ছিলেন রাম হিঙ্গোরানি। রণবীর সিংয়ের ব্যক্তিগত জীবনে তার নানার বিশেষ প্রভাব ও সান্নিধ্য লক্ষ্য করা যেত। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীর তার নানার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত ও ভিডিও শেয়ার করতেন। নানার প্রয়াণের ঘটনায় রণবীর কিংবা তার স্ত্রী দীপিকা পাড়ুকোন এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি বা শোকবার্তা জানাননি।

উল্লেখ্য যে, ২০২৩ সালে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার প্রচারের সময় রণবীর তার নানার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলো ভক্তদের মাঝে তুলে ধরেছিলেন। তখন নানার বয়স ছিল ৯৩ বছর। সে সময় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল, রণবীরের সঙ্গে তার নানা ‘ঝুমকা গিরা রে’ গানের তালে দারুণ নেচেছিলেন। সেই নানার বিদায় মুহূর্তটি এখন তার পরিবারের জন্য বড় কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।