ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই কমিটিতে মিজানুর রহমান রাজকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এই কমিটির পূর্ণাঙ্গ রূপ ঘোষণা করা হবে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর যুবদলের আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছিল বলে দলীয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।





