সোমবার সকালে বরিশালের বিডিএস মিলনায়তনে ‘ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সংঘাত ও রাজনৈতিক ফায়দা হাসিল করা বন্ধ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ধর্মীয় বিভেদ ও সংঘাত থেকে স্বার্থান্বেষী গোষ্ঠী লাভবান হয়, অথচ ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। তাই ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার পরিবেশ বজায় রাখা জরুরি। সোমবার (২ নভেম্বর) সকালে বরিশাল বিডিএস মিলনায়তনে ‘ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অথচ ধর্মকে পুঁজি করে রাজনীতি করা ব্যক্তিরাই সেখান থেকে বেশি সুবিধা ভোগ করে থাকেন।
একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ধর্মীয় স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, রাষ্ট্র, প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং নাগরিক ও ধর্মীয় নেতাদের সম্মিলিত প্রচেষ্টায় সব ধর্ম ও বর্ণের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে হবে। যেকোনো বিভেদ নিরসনে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে নিয়মিত সংলাপ ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধির আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও ধর্মীয় উসকানি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার প্রতিরোধে সবাইকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে। শান্তি ও সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে সচেতনতাই এখন বড় রক্ষাকবচ হিসেবে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন।
বরিশাল জেলার ফোর্ব ফোরামের সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, চার্চ অব ইংল্যান্ডের ফোর্ব এজেন্ট অব চেঞ্জ প্রজেক্টের পলিসি অ্যাডভাইজার ও পরিচালক চার্লস রীড, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু এবং বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁন। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, উন্নয়ন সংস্থার কর্মী এবং ধর্মীয় নেতারা অংশ নেন।



