যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে ১৯৩০ সালে নির্মিত একটি চারতলা আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে ১৯৩০ সালে নির্মিত একটি চারতলা আবাসিক ভবন ধসেঅন্তত ৮ জনের মৃত্যু হয়েছে এবং ১৮ জন আহত হয়েছেন।
বুধবার বিকেল ৪টার দিকে হঠাৎ ভবনটি ধসে পড়ে, যা ওই এলাকায় বড় ধরনের শোকের সৃষ্টি করেছে। সরকারি নথি অনুযায়ী, ভবনটিতে চারটি আবাসিক ইউনিট ছিল যেখানে কয়েকটি অভিবাসী পরিবার বসবাস করত। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেন এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। নিহতদের মধ্যে দুজন শিশু, দুজন নির্মাণশ্রমিক এবং ইকুয়েডরের দুজন নাগরিক রয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২ জন শিশু ও ২ জন নির্মাণশ্রমিক রয়েছেন। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান।
এই ভয়াবহ দুর্ঘটনায় ১৮ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজন অগ্নিনির্বাপণকর্মী রয়েছেন। নিরাপত্তার স্বার্থে পার্শ্ববর্তী সড়কের আরও তিনটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বৃষ্টির মধ্যেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের প্রায় ২৫০ জন উদ্ধারকর্মী দুটি খননযন্ত্র ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছেন। কমিশনার লিলিয়ান বনসিগনোর জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকা নেই—সেটি পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলবে। সংশ্লিষ্টদের সবশেষ হালনাগাদ তথ্যসূত্রে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এই দুর্ঘটনায় আহত ১৮ জনের মধ্যে উদ্ধার অভিযানে অংশ নেওয়া ৪ জন ফায়ারফাইটার (অগ্নিনির্বাপণকর্মী) রয়েছেন।
ভবনটির পাশেই চলতি বছরের শুরু থেকে মাটি কাটা ও পাথর বিস্ফোরণের কাজ চলছিল। বৃহস্পতিবার ঘটনাস্থলে আয়োজিত সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের পরিধি অনেক বাড়ানো হয়েছে। ওই নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠান এবং তাদের অধীনে থাকা ১০০টি নির্মাণস্থলকে কড়া নিরাপত্তা পরীক্ষার আওতায় আনা হচ্ছে। মেয়র স্পষ্টভাবে জানিয়েছেন, তদন্তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলা প্রমাণিত হলে তাদের কঠোর জবাবদিহিতার মুখোমুখি করা হবে।





