ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, আহত অন্তত ৪

Published: November 12, 2026, 2:57 pm

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের মাত্র এক মাইল উত্তরে লোগান সার্কেল এলাকায় বৃহস্পতিবার ভোরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। একাধিক স্থানে গুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে। পুলিশ কর্মকর্তা নাথান ক্লার্ক জানিয়েছেন, গুলির সুনির্দিষ্ট স্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৫তম স্ট্রিটের ১৫০০ ব্লক এলাকা এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

গুরুত্বপূর্ণ এলাকাটিতে ভিআইডিএ ফিটনেস সেন্টার, সেন্ট লুকস এপিসকোপাল চার্চ ও বেশ কিছু আবাসিক ভবন রয়েছে। এছাড়া কাছেই একটি হোল ফুডস সুপারমার্কেট থাকায় এলাকাটি জনবহুল। নিরাপত্তার স্বার্থে সড়কটির একটি বড় অংশ ঘিরে রাখা হয়েছে এবং আশপাশের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা ‘ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক’ (এটিএফ) তাদের এজেন্টদের সহায়তা প্রদানের জন্য পাঠিয়েছে। তবে হামলাকারী কারা, কী কারণে এই ঘটনা ঘটল কিংবা আহতদের শারীরিক অবস্থা কেমন, তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।