নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৬’। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন এই সম্মেলনের আয়োজক। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো ‘রিকাাস্টিং দ্য গ্লোবাল অর্ডার অ্যামিড রাইজিং পাওয়ার অ্যাসিমেট্রিস’ বা ক্রমবর্ধমান ক্ষমতার ভারসাম্যহীনতার মধ্যে বিশ্বব্যবস্থার পুনর্গঠন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘Recasting the Global Order Amid Rising Power Asymmetries’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বর্তমান বিশ্বের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি বলেন, ক্ষমতার ভারসাম্য পরিবর্তন, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিযোগিতা, জলবায়ু পরিবর্তন এবং সংঘাতের মতো বৈশ্বিক সমস্যাগুলো একক কোনো রাষ্ট্রের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। এসব সংকট নিরসনে পারস্পরিক সহযোগিতা, জবাবদিহিতা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সব রাষ্ট্রের মতামতের যথাযথ মূল্যায়ন জরুরি। তিনি একটি ন্যায়ভিত্তিক বিশ্বব্যবস্থা গড়তে ছোট ও বড় সব দেশের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। একটি টেকসই ও ন্যায়ভিত্তিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় শক্তিশালী রাষ্ট্রগুলোর পাশাপাশি অপেক্ষাকৃত কম শক্তিশালী রাষ্ট্রগুলোর মতামতকেও গুরুত্ব দিতে হবে। ”। অংশগ্রহণকারী ডেলিগেটদের প্রতি আহ্বান জানাই, আপনারা যথাযথ প্রস্তুতি নিয়ে সম্মেলনে অংশগ্রহণ করবেন।
তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, মডেল ইউনাইটেড নেশনস শিক্ষার্থীদের মধ্যে কূটনৈতিক দক্ষতা, যুক্তিপূর্ণ চিন্তা এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি অংশগ্রহণকারীদের কেবল বক্তব্য ও প্রস্তাবনার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবসম্মত এবং অন্তর্ভুক্তিমূলক সমাধান খোঁজার পরামর্শ দেন। সম্মেলনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪০০-এর বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছেন, যা তাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। আমি প্রত্যাশা করি, ডেলিগেটরা শুধু বক্তব্য ও প্রস্তাব উপস্থাপনে সীমাবদ্ধ না থেকে বাস্তবসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর সমাধান অনুসন্ধানে মনোযোগী হবেন।
সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির (এনআরডিএস) নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ড. আবিদুর রহমান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান। এছাড়া সংগঠনের সেক্রেটারি জেনারেল তারেক মুক্তার, ডিরেক্টর জেনারেল তাসনুভা জামিল এবং ডেপুটি ডিরেক্টর জেনারেল মন্দিরা চক্রবর্তী বক্তব্য প্রদান করেন।
তিন দিনব্যাপী এ সম্মেলনে নেগোসিয়েশন, আর্গুমেন্ট, ডিবেট, লিডারশিপ ও কোলাবরেশন—এই পাঁচটি সেগমেন্টে প্রতিযোগিতা চলছে। সম্মেলনের জন্য মোট সাতটি কমিটি ও ফোরাম নির্ধারিত হয়েছে। এর মধ্যে রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, মানবাধিকার পরিষদ, উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিশন, জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, জাতীয় সংসদ এবং আন্তর্জাতিক প্রেস।
অংশগ্রহণকারী ডেলিগেটরা নির্ধারিত এজেন্ডা অনুযায়ী বিভিন্ন রাষ্ট্র ও প্রতিষ্ঠানের প্রতিনিধির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সম্মেলনের এই প্ল্যাটফর্মে তারা সমসাময়িক বিশ্বরাজনীতির জটিল বিষয়গুলো নিয়ে বিতর্ক ও আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে অভিজ্ঞতা ও পারস্পরিক বন্ধুত্ব বিনিময়ের সুযোগ পাবেন।





