বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা ২০২৭ প্রকাশ করল শিক্ষা মন্ত্রণালয়

Published: November 11, 2026, 10:56 am

বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া আরও স্বচ্ছ ও আধুনিক করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রকাশ করেছে। নতুন এই নির্দেশনায় ভর্তির বয়সসীমা, আসন সংখ্যা, পরীক্ষার ধরন ও ফি নির্ধারণসহ বিভিন্ন ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়মাবলি ঘোষণা করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১লা জানুয়ারি তারিখে ৬ বছর থেকে ৭ বছরের কম হতে হবে, অর্থাৎ জন্ম তারিখ ০১-০১-২০২০ থেকে ৩১-১২-২০২০ এর মধ্যে হতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ ৫ বছরের শিথিলতা দেওয়া হবে। প্রতিটি শ্রেণি শাখায় শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৫৫ জন নির্ধারণ করা হয়েছে এবং শিক্ষাবর্ষ ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন এবং সমসংখ্যক অপেক্ষমান তালিকা রাখা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে মেধা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৫০ নম্বরের পরীক্ষা (বাংলা-১৫, ইংরেজি-১৫, গণিত-২০) হবে ১ ঘণ্টা সময় নিয়ে। চতুর্থ থেকে নবম শ্রেণির জন্য ১০০ নম্বরের পরীক্ষায় (বাংলা-৩০, ইংরেজি-৩০, গণিত-৪০) ২ ঘণ্টা সময় বরাদ্দ রাখা হয়েছে। অনলাইনে আবেদন ফরমের মূল্য প্রথম শ্রেণির জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য ২৫০ টাকা ধার্য করা হয়েছে, যেখানে আবেদন ফরম বিতরণে অন্তত ৭ কার্যদিবস সময় দিতে হবে।

ভর্তি ও সেশন চার্জসহ সর্বসাকুল্যে ফি এলাকাভেদে ভিন্ন হবে। মফস্বল এলাকায় ৫০০ টাকা, পৌর এলাকায় (উপজেলা) ১,০০০ টাকা, পৌর এলাকায় (জেলা সদর) ২,০০০ টাকা এবং ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩,০০০ টাকার বেশি নেওয়া যাবে না। ঢাকা মহানগরীর এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আংশিক এমপিওভুক্ত বা এমপিও বহির্ভূত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলা মাধ্যমে সর্বোচ্চ ৮,০০০ টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ১০,০০০ টাকা (উন্নয়ন ফি ৩,০০০ টাকাসহ) ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এছাড়া কোটা ব্যবস্থায় মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫%, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২%, এতিমখানার শিশুদের জন্য ১%, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ২%, সহোদরদের জন্য ৩% এবং যমজ ভাই বা বোনের জন্য ২% আসন সংরক্ষিত থাকবে। সংরক্ষিত কোটার বিষয়ে নীতিমালায় জানানো হয়, মোট আসনের বিপরীতে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫%, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২%, এতিমখানায় অবস্থানরত শিশুদের জন্য ১%, শিক্ষা মন্ত্রণালয় ও অধীন।