প্রায় ৪৯ বছর ধরে বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে জর্জ লুকাসের সায়েন্স ফিকশনধর্মী সিরিজ ‘স্টার ওয়ার্স’। নয়টি মূল সিনেমার পাশাপাশি নানা সিরিজ ও স্পিন-অফ প্রযোজনার মাধ্যমে নিজের অপ্রতিদ্বন্দ্বী প্রভাব ধরে রেখেছে এই ফ্র্যাঞ্চাইজি। এবার সেই সিরিজের অন্যতম প্রভাবশালী চরিত্র ডার্থ ভেডারের ব্যবহৃত একটি লাইটসেবার নিলামে রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে। শ্রমিক অসন্তোষ / সাভার-আশুলিয়ায় অন্তত ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের, ১১ কারখানা ছুটি। বিশ্বখ্যাত পরিচালক জর্জ লুকাসের সায়েন্স ফিকশনধর্মী সিনেমা ‘স্টার ওয়ার্স’-এর নাম শোনেনি, এমন সিনেমাভক্ত খুঁজে পাওয়া বিরল। তুর্কি হরর সিনেমা ‘সয়’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে। বিদ্যা সিনহা মিমের সিনেমার এই গানগুলো শুনেছেন।
যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনস আয়োজিত এই নিলামে তলোয়ারটি ৪৮ লাখ ৭৫ হাজার ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬০ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকা। গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, আয়োজকরা ধারণা করেছিলেন এটি ১০ লাখ ডলারের বেশি দামে বিক্রি হতে পারে, কিন্তু চূড়ান্ত দর অতীতের সব হিসাব ছাড়িয়ে গেছে। বিশ্ব ডায়াবেটিস দিবস / দেশে ১০ জনের ৭ জনই জানেন না তারা ডায়াবেটিসে আক্রান্ত। জামায়াতকে ছাড়াই নির্বাচনী ঐক্যের ভাবনা বাংলাদেশ খেলাফত মজলিসের।
হেরিটেজ অকশনসের তথ্য অনুযায়ী, সিনেমার সেটে ব্যবহৃত ‘স্টার ওয়ার্স’-এর সরঞ্জামের ক্ষেত্রে এটি একটি বিশ্ব রেকর্ড। এর আগে গত জুলাই মাসে একই সিরিজের ‘দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক’ সিনেমায় লুক স্কাইওয়াকারের ব্যবহৃত লাইটসেবার ও বিচ্ছিন্ন হাত ৩৭ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। সেই রেকর্ড ভেঙে এবার শীর্ষস্থানে জায়গা করে নিল ডার্থ ভেডারের এই তলোয়ার। হাসিনার প্রত্যর্পণে ‘আইনি পথ’ ছাড়া কিছুই বলছে না দিল্লি। ‘আবার দেখা হলে’ সিনেমায় তুষির বিপরীতে কে থাকছেন।
নিলামকারী প্রতিষ্ঠানের হলিউড ও বিনোদন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ব্রায়ান চেইন্স জানান, সংগ্রাহকদের কাছে এই লাইটসেবারটি অত্যন্ত আকাঙ্ক্ষিত একটি বস্তু।
তিনি উল্লেখ করেন, এটি সিনেমার শুটিংয়ে সরাসরি ব্যবহার করা হয়েছিল এবং সিরিজের অন্যতম মোড় ঘোরানো দৃশ্যের সাক্ষী এটি। যে দৃশ্যে কেন্দ্রীয় চরিত্র জানতে পারে, তার জন্মদাতা পিতাই গ্যালাক্সির বড় খলনায়ক, সেই আইকনিক দৃশ্যে এটি ব্যবহৃত হয়েছে।
ডার্থ ভেডারের এই বিশেষ তলোয়ারটি ছাড়াও নিলামে আরও ২৭টি লাইটসেবার তোলা হয়েছিল। এর মধ্যে ‘রিভেঞ্জ অব দ্য সিথ’ সিনেমায় ইওয়ান ম্যাকগ্রেগরের ব্যবহৃত ওবি-ওয়ান কেনোবি এবং হেইডেন ক্রিস্টেনসেনের অ্যানাকিন স্কাইওয়াকারের লাইটসেবারও ছিল।
নিলামে কেবল লাইটসেবার নয়, বরং জর্জ লুকাসের তৈরি মহাবিশ্বের নানা স্মারক বিক্রির জন্য রাখা হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বোবা ফেটের ব্যবহৃত একটি ব্লাস্টার এবং ‘দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক’ সিনেমায় ইয়োডা চরিত্রের প্রথম আত্মপ্রকাশের সময় ব্যবহৃত পুতুলের একটি হাত।





