আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। ‘আবার দেখা হলে’ শিরোনামের এই সিনেমায় প্রথমবারের মতো পর্দা ভাগ করতে দেখা যাবে সিয়াম আহমেদ ও নাজিফা তুষিকে। সিনেমাটির জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন এই দুই তারকা। বাজারদরে জমির মূল্য নির্ধারণে নতুন যে নিয়ম করল সরকার। ‘একটি দরজা বন্ধ হলে আরেকটি খুলে যায়’। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় আসছেন তারা। মূল আবেগকে ঘিরে সিনেমায় হাস্যরসও রয়েছে অনেক।
পরিচালক শঙ্খ দাশগুপ্তের এটি দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রেম, গুপ্তচরবৃত্তি ও পদত্যাগ: জেনসেন হুয়াংকে এবার কংগ্রেসে তলব।
এর আগে তিনি ‘প্রিয় মালতী’ নামে একটি সিনেমা নির্মাণ করেছিলেন। নতুন এই সিনেমার চিত্রনাট্য করেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ। প্রধান দুই চরিত্রের বাইরেও সিনেমাটিতে একঝাঁক তারকা অভিনয় করছেন। এদের মধ্যে চঞ্চল চৌধুরী অন্যতম। এছাড়াও এতে থাকছেন দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ ও রেজওয়ান পারভেজসহ আরও অনেকে। রসগোল্লা ভেবে মুখে বোমা, বিস্ফোরণে প্রাণ গেল ভারতীয় যুবকের। ৮ বছর পর হলিউডে ফিরছেন জনি ডেপ, নতুন সিনেমা ‘এবেনেজার’।
সিনেমাটির প্রেক্ষাপট সম্পর্কে নির্মাতা জানান, মধ্যবিত্ত সমাজের পারিবারিক মূল্যবোধ, আবেগ এবং বাস্তব জীবনের দ্বন্দ্ব ও নাটকীয়তা ফুটে উঠবে এই গল্পে। দর্শকদের উদ্দেশ্যে শঙ্খ বলেন, এটি গুমোট কোনো সিনেমা নয়, বরং গল্পের মূল আবেগের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে হাস্যরসের রসায়ন। অভিনেতাদের পারফরম্যান্স এই সিনেমার বড় শক্তি বলে তিনি মনে করেন। এসব শুনে দর্শকরা আবার মনে করবেন না যে এটি খুব গম্ভীর কোনো সিনেমা হতে যাচ্ছে।
গল্পের ধরন নিয়ে শঙ্খ দাশগুপ্তের ভাষ্য, এটি মূলত নিজেকে ফিরে পাওয়ার গল্প। নিজের ফেলে আসা সময়কে খুঁজে পাওয়া, সেই সময়কে প্রশ্ন করা বা বর্তমানের সঙ্গে মেলানোর যে প্রক্রিয়া, তা এই সিনেমার মাধ্যমে পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। দর্শকের কাছেও সিনেমাটি বেশ প্রাসঙ্গিক ও উপভোগ্য হয়ে উঠবে বলে নির্মাতা আশাবাদী।
সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে মূলত এর তারকা বহুল কুশীলব এবং নির্মাতার ভিন্নধর্মী গল্প বলার কৌশলের কারণে। দীর্ঘ সময় পর বড় পর্দায় নতুন এই জুটি এবং চঞ্চল চৌধুরীর মতো অভিজ্ঞ অভিনেতার উপস্থিতি দর্শকদের সিনেমা হলের দিকে টানবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ঈদের উৎসবে মুক্তি পেতে যাওয়া সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা ও বিস্তারিত প্রকাশের অপেক্ষায় রয়েছেন ভক্তরা।





