দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি

Published: November 16, 2026, 3:26 am

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ককটেল বিস্ফোরণ এবং রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে গ্রেনেড উদ্ধারের ঘটনার পর দেশের সকল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের প্রতিটি বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করেছে। এসব ঘটনায় যাত্রী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। প্রশ্ন উঠেছে নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা নিয়েও। হাজার হাজার যাত্রী প্রতিদিন বিমানবন্দরে আসা-যাওয়া করেন। তাই আমার মনে হয় বিমানবন্দরগুলোতে একটু অধিকতর সিকিউরিটি জোরদার করতে হবে।

গত ১০ই নভেম্বর, মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথে ফুলের গাছের নিচে দুটি গ্রেনেড দেখতে পান এক পথচারী। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ফাঁড়ির টহলরত এএসআই পলাশ ঘটনাস্থলে যান এবং পরে বোমা নিষ্ক্রিয়কারী দল গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করে। একই সপ্তাহে রাজধানীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, এক্সপ্রেসওয়ে থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছিল। বেবিচক সূত্রের দাবি, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের পাশাপাশি একটি চক্র বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মতো ঘটনা ঘটাচ্ছে।

এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম বলেন, বিমানবন্দর একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনা। দুষ্কৃতিকারীরা বিশ্বজুড়ে মনোযোগ আকর্ষণের জন্য বিমানবন্দরকে বেছে নিতে পারে। তিনি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের তাগিদ দিয়ে বলেন, সঠিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা গেলে আন্তর্জাতিক অডিটে নেতিবাচক প্রভাব পড়বে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর মধ্যে দায়িত্বের সমন্বয়হীনতা দীর্ঘদিনের একটি আলোচনার বিষয়। এপিবিএন ও এভিয়েশন সিকিউরিটি ফোর্সের দায়বদ্ধতা ও সমন্বয়ের বিষয়টি দ্রুত সুরাহা হওয়া প্রয়োজন, নতুবা নিরাপত্তার ফাঁক থেকেই যাবে। নির্ধারণ করার পরেও কিন্তু একটা যোগসূত্র প্রয়োজন আছে। দুষ্কৃতিকারীদের জন্য বিমানবন্দর একটা অ্যাট্রাক্টিভ লোকেশন।

বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল জানান, সবসময়ই বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা বজায় রাখা হয়। চলমান পরিস্থিতিতে দেশের সব বিমানবন্দরকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে। বাহিনীর মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ নাকচ করে তিনি বলেন, সিভিল এভিয়েশন সিকিউরিটি কমিটির সর্বশেষ বৈঠকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ল্যান্ড সাইডের নিরাপত্তার দায়িত্বে এপিবিএন এবং টার্মিনালের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে রয়েছে এভিয়েশন সিকিউরিটি; এই নিয়মেই কাজ চলছে। কিন্তু বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব কার, তা নিয়েই ধোঁয়াশা রয়ে গেছে। টু গেট নোটিসড বাই দ্য পিপল বাই দ্য ওয়ার্ল্ড। সতর্কতা নেয়া উচিত যাতে এটা প্রোটেক্ট করা যায়।

এদিকে শাহজালালের তৃতীয় টার্মিনাল আংশিক চালুর লক্ষ্যমাত্রা ১৬ই ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি উদ্বোধনের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) এর নিরাপত্তা অডিটে ভালো ফল আশা করলেও, সাম্প্রতিক ঘটনাগুলো বিদেশি এয়ারলাইন্সগুলোর মনে নেতিবাচক ধারণা দিতে পারে। বিমানবন্দরের নিরাপত্তা রেটিং হ্রাস পেলে বিদেশি ফ্লাইট কমে যেতে পারে, যা প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বর্তমানে শাহজালালসহ সব বিমানবন্দর ২৪ ঘণ্টা কঠোর নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে বেবিচক। অন্যদিকে শাহজালালের থার্ড টার্মিনাল আংশিক চালুর দিনক্ষণ ঠিক হওয়ার পর সব ধরনের প্রস্তুতি চলছে। এ ছাড়া বিমানবন্দরের আশপাশে নাশকতার খবর বহির্বিশ্বে গেলে আন্তর্জাতিক মানদণ্ডে শাহজালালের অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়। ২০২৩ সালের অক্টোবরে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও তৃতীয় টার্মিনালটি এখনো নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম শুরু করেনি। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের জন্য টার্মিনাল পরিচালনার চুক্তির বিষয়েও আলোচনা চলছে। সূত্রগুলো বলছে, চুক্তি স্বাক্ষরের পরও ট্রায়াল পরিচালনার জন্য যে সময় দরকার, তা এখন আর হাতে নেই। যেটি সরাসরি প্রবাসী শ্রমিক ও ব্যবসায়ীদের ক্ষতি করবে। বাট ওভারঅল একটা তো ইমপ্রেশন কাজ করে, সেই ইমপ্রেশনটি বা আমরা দিতে যাবো কেন বহির্বিশ্বে।