কাতারে আয়োজিত মর্যাদাপূর্ণ ‘শেখ জাসেম বিন মুহাম্মদ বিন থানি’ পবিত্র কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি তরুণ উসামা মাওলানা মুহাম্মদ। সিলেটের শাহপরান থানার খাদিমপাড়া এলাকার বাসিন্দা উসামা প্রয়াত ইমাম মাওলানা শিহাবুদ্দীনের সন্তান। প্রতিযোগিতার ‘আউয়াল আল-আওয়ায়েল’ বা ‘সেরাদের সেরা’ বিভাগে অংশ নেওয়া ১০ জনের তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে তিনি এই সাফল্য পেয়েছেন। আগামী বৃহস্পতিবার, ১৯ নভেম্বর চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে এবং বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে রাখা হয়েছে ১০ লাখ কাতারি রিয়াল। তবে চূড়ান্ত বিজয়ী এখনো ঘোষণা করা হয়নি; এবার শীর্ষ পুরস্কার কার হাতে উঠবে, তা জানা যাবে ১৯ নভেম্বর। আয়োজক কমিটি মোট ১০ জনের নাম ঘোষণা করেছে। বাংলাদেশের সিলেট জেলায় শাহপরান থানায় খাদিমপাড়া এলাকায় তাঁর বাড়ি। উসামার বাবা মাওলানা শিহাবুদ্দীন কয়েক বছর বছর আগে কাতারে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
উসামার জন্য এই সাফল্য নতুন নয়। ২০২২ সালে মাত্র ১৪ বছর বয়সেই তিনি এই একই প্রতিযোগিতার একটি শাখায় প্রথম স্থান অধিকার করে ১ লাখ রিয়াল পুরস্কার জিতেছিলেন। আধুনিক কাতারের প্রতিষ্ঠাতা শেখ জাসেম বিন মুহাম্মদ আল থানির নামে সরকারি উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় তাঁর এবারের অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি করেছে। ২০২২ সালের সফলতার পর এবার তিনি ১০ লাখ রিয়ালের শীর্ষ পুরস্কারের দৌড়ে লড়াই করছেন। উসামার নতুন সাফল্যের প্রত্যাশায় অপেক্ষা করছেন কাতারের বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। এখন অপেক্ষা ফল ঘোষণার—আগের বিভাগীয় শিরোপার সঙ্গে এবার ১০ লাখ রিয়ালের পুরস্কারও যোগ করতে পারেন কি না, সেদিকেই তাকিয়ে তাঁর সাফল্যপ্রত্যাশীরা।
চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ১০ জন প্রতিযোগী
আয়োজক কমিটির ঘোষণা অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া প্রতিযোগীদের তালিকা নিচে দেওয়া হলো
- উসামা মাওলানা মুহাম্মদ: বাংলাদেশ
- জামালুদ্দিন আবদুস সালাম: লিবিয়া
- আবদুল ফাত্তাহ আবদুল হামিদ: মিসর
- উবায়দুল্লাহ বুবকর আঙ্গু: নাইজার
- আবদুর রহমান আবদুল জলিল: লিবিয়া
- মুহাম্মদ আদম মুহাম্মদ: চাদ
- আহমদ ইউসরি মুহাম্মদ: মিসর
- আহমদ মুহাম্মদ সালেহ: মিসর
- আহমদ হুসাইন উসমান: লিবিয়া
- আবদেল হামিদ জুমা: লিবিয়া
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১০ জনের মধ্যে লিবিয়ার চারজন, মিসরের তিনজন এবং বাংলাদেশ, নাইজার ও চাদের একজন করে প্রতিযোগী রয়েছেন। উসামা ইতোমধ্যে চূড়ান্ত ১০ জনের তালিকায় নিজের স্থান নিশ্চিত করেছেন এবং এখন চূড়ান্ত ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছেন।





