যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, তার ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার সময় যদি ইরানে বর্তমান শাসনব্যবস্থাই বহাল থাকে, তবে তিনি সেটিকে নিজের পরাজয় হিসেবেই দেখবেন। সালেম নিউজ চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সরাসরি বলেন, বিষয়টি অবশ্যই পরাজয় বলে গণ্য হবে।
ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প কোনো দ্বিধা ছাড়াই জানান, পরিস্থিতি যদি যুক্তরাষ্ট্রের প্রতিকূলে যায়, তবে তিনি সামরিক পদক্ষেপ নিতে পিছপা হবেন না। প্রয়োজনে যেকোনো সময় তিনি এমন সিদ্ধান্ত নিতে প্রস্তুত বলেও মন্তব্য করেন। তিনি আরো বলেন, ‘পরিস্থিতি যদি উল্টো দিকে যাচ্ছে বলে মনে করি, তাহলে আমি তা করব।
এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে নতুন কোনো শান্তিচুক্তির প্রয়োজনীয়তা এখন আর নেই। তার দাবি অনুযায়ী, দেশটির শত শত বিলিয়ন ডলারের সম্পদ বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণও এখন ওয়াশিংটনের হাতে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এমনকি এখনই তা করার সম্ভাবনাও রয়েছে।’। শান্তিচুক্তির সম্ভাবনা প্রসঙ্গে তিনি লেখেন, ‘সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে।
ট্রাম্পের এই মন্তব্যে ইরানের জব্দ করা আর্থিক সম্পদের দিকেই ইঙ্গিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যদিও এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি। মূলত অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আলোচনার এক পর্যায়ে তিনি এসব মন্তব্য করেন।





