ওমানের লিমাহ উপকূলের অদূরে পণ্যবাহী ভারতীয় জাহাজ ‘এমএসভি আল জুসুফি’-তে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সংঘটিত এই হামলায় জাহাজটির এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও নৌপথবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আক্রান্ত জাহাজ থেকে ১৩ জন ভারতীয় নাবিককে ওমানের কোস্ট গার্ড নিরাপদে উদ্ধার করেছে। তবে গুজরাটের বাসিন্দা গন্ধর নাহিম আজিজ নামের এক নাবিক গুরুতর আঘাতের কারণে প্রাণ হারিয়েছেন বলে তিনি নিশ্চিত করেন। এ ঘটনায় জাহাজে থাকা আরো ১৩ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। কিন্তু আমি খুব দুঃখের সঙ্গেজানাচ্ছি যে, আমাদের একজন নাবিক, গুজরাটের বাসিন্দা গন্ধর নাহিম আজিজ, দুর্ভাগ্যবশত তার আঘাতের কারণে মারা গেছেন। ”।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্রমাগত হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই জলসীমায় একের পর এক হামলায় দিল্লি গভীরভাবে উদ্বিগ্ন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান আক্রমণের পর থেকে হরমুজ প্রণালিতে চলমান বিভিন্ন হামলায় বেশ কয়েকজন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর থেকে হরমুজ প্রণালিতে বিভিন্ন হামলায় ভারতের বেশ কয়েকজন নাবিক নিহত হয়েছেন। পাশাপাশি, বেসামরিক অবকাঠামো ও চলাচলরত বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার জোরালো আহ্বান জানিয়েছে দেশটি।





