অব্যাহত যুদ্ধ ও ভয়াবহ অনিশ্চয়তার মাঝে ফিলিস্তিনের গাজা সিটিতে দেখা মিলল এক বিরল আনন্দের। শুক্রবার আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে একসঙ্গে ২৫০ ফিলিস্তিনি দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। যুদ্ধের কারণে যারা আর্থিক সংকটে পড়ে দীর্ঘ সময় বিয়ের আয়োজন করতে পারেননি, তাদের জন্য এই গণবিবাহের উদ্যোগ নেওয়া হয়। যুদ্ধবিধ্বস্ত গাজায় আনন্দের বিরল এক মুহূর্তের সাক্ষী হলেন ফিলিস্তিনিরা। যুদ্ধ ও আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হওয়া দম্পতিদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়।
সংযুক্ত আরব আমিরাতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম ‘অপারেশন নাইটলি নাইট ৩’-এর সহযোগিতায় এই আয়োজন সফল হয়। ‘আনন্দের পোশাক’ বা ‘থাওব আল ফারাহ’ স্লোগান নিয়ে সাজানো এই অনুষ্ঠানে কনেরা ঐতিহ্যবাহী ফিলিস্তিনি সূচিকর্ম করা পোশাকে অংশ নেন এবং বরেরা পরেছিলেন আনুষ্ঠানিক স্যুট ও ঐতিহ্যবাহী কেফিয়াহ।
ধ্বংসস্তূপের মাঝে অনুষ্ঠিত এই মিলনমেলা গাজাবাসীর জন্য বয়ে এনেছে কিছুটা স্বস্তি ও মানসিক প্রশান্তি। সংগীত ও উৎসবের মাধ্যমে গাজার বাসিন্দারা প্রতিকূলতার মধ্যেও জীবন ও ভালোবাসার জয়গান গেয়েছেন। এই ২৫০ দম্পতির গণবিবাহ যেন যুদ্ধবিধ্বস্ত জনপদে টিকে থাকার লড়াই এবং ঘুরে দাঁড়ানোর অদম্য ইচ্ছাশক্তির এক শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছে। প্রতিকূলতার মধ্যেও জীবন, ভালোবাসা ও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় যে থেমে নেই, ২৫০ দম্পতির এ গণবিবাহ যেন তারই এক প্রতীক।





