১৭তম দিনে ‘জেলার ২’ সিনেমার আয় ছাড়ালো ৭৯০ কোটি রুপি

Published: November 3, 2026, 5:56 am

প্রেক্ষাগৃহে মুক্তির ১৭তম দিনেও সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ সিনেমাটি বক্স অফিসে দাপুটে পারফরম্যান্স বজায় রেখেছে। শনিবার (৩১ অক্টোবর) সিনেমাটির আয় এক লাফে অনেকটাই বেড়ে যায়। এদিন ভারতে নিট ৯.৩৫ কোটি রুপি আয় করে ছবিটি, যা আগের দিন অর্থাৎ শুক্রবারের ৫.৫০ কোটি রুপির আয়ের চেয়ে প্রায় ৭০ শতাংশ বেশি। আয়ের এই বড় লাফের ওপর ভর করে অভ্যন্তরীণ বাজারে ‘জেলার ২’-এর মোট নিট আয় দাঁড়িয়েছে ৪৪৪.৭৫ কোটি রুপি। একই সঙ্গে ভারতে সিনেমাটির সর্বমোট গ্রস আয় দাঁড়িয়েছে ৫২০.৩৫ কোটি টাকায়। শনিবার (৩১ অক্টোবর) ছবিটির আয়ে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা গেছে।

আন্তর্জাতিক বাজার ও মোট আয়ের হিসাব

আন্তর্জাতিক অঙ্গনেও চলচ্চিত্রটি সমানভাবে সফল যাত্রা অব্যাহত রেখেছে। শনিবার বিদেশের বিভিন্ন দেশের বাজার থেকে ছবিটির ঝুলিতে জমা হয়েছে আরও ৩ কোটি রুপি। এতে করে আন্তর্জাতিক অঙ্গনে ছবিটির মোট গ্রস আয় বেড়ে দাঁড়িয়েছে ২৭০.৫০ কোটি রুপি। বক্স অফিস ট্র্যাকিং সংস্থা স্যাকনিল্ক-এর প্রকাশ করা তথ্য অনুযায়ী, সব মিলিয়ে ‘জেলার ২’ সিনেমাটির বিশ্বব্যাপী মোট গ্রস আয়ের পরিমাণ এখন দাঁড়িয়েছে ৭৯০.৮৫ কোটি রুপি।

টিকিট বিক্রি ও বিভিন্ন ভাষার আয়ের চিত্র

১৭তম দিনে সারা ভারতজুড়ে চলচ্চিত্রটির মোট ৮,৭৩৮টি শো বা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

এই একদিনেই প্রায় ৬,৯২,৭৬৪টি টিকিট বিক্রি করতে সক্ষম হয় ছবিটি। প্রেক্ষাগৃহে আসার পর থেকে এ পর্যন্ত সিনেমাটির সার্বিক টিকিট বিক্রির পরিমাণ ৩ কোটির গণ্ডি ছাড়িয়ে মোট ৩,০০,১১,৩৯৭-এ পৌঁছেছে। ভাষার দিক থেকে সিনেমাটির আয়ে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে মূল তামিল সংস্করণের। শনিবার ৪,১৯৯টি তামিল শো থেকে এসেছে ৬.৭০ কোটি রুপি। হিন্দি সংস্করণের ৩,৫৪৯টি প্রদর্শনী থেকে যোগ হয়েছে ১.৪৫ কোটি রুপি। এছাড়া তেলুগু সংস্করণের ৮০১টি শো থেকে ৯০ লাখ রুপি এবং কন্নড় সংস্করণের ১৮৯টি প্রদর্শনী থেকে ৩০ লাখ রুপি আয় অর্জিত হয়েছে।

সাপ্তাহিক আয়ের ধারাবাহিক গতিপ্রকৃতি

তৃতীয় সপ্তাহে পা রাখার পরও সিনেমাটির সামগ্রিক আয় বেশ আশাব্যঞ্জক পর্যায়ে রয়েছে। মুক্তির প্রথম আট দিনে ‘জেলার ২’ ভারতে নিট ৩৩৪. ৩৫ কোটি এবং গ্রস ৩৯১.৫৫ কোটি রুপি পকেটে পুরেছিল। তবে দ্বিতীয় সপ্তাহে ছবিটির আয় কিছুটা কমে নিট ৯৫.৫৫ কোটি এবং গ্রস ১১১.৫০ কোটি রুপিতে দাঁড়ায়, যা প্রথম সপ্তাহের তুলনায় ৭১.৪ শতাংশ কম। তবে তৃতীয় সপ্তাহের প্রথম দুই দিনে সিনেমাটি ভারতের বাজারে আরও নিট ১৪.৮৫ কোটি ও গ্রস ১৭.৩০ কোটি রুপি যোগ করতে সমর্থ হয়, যার ফলে দেশীয় বাজারে গ্রস আয়ের সংখ্যাটি ৫০০ কোটি রুপি পার করেছে।

রাজ্যভিত্তিক প্রাপ্তি ও আগের ছবির সাথে তুলনা

শনিবারের ভারতের ভেতরের মোট আয়ে সিংহভাগ অবদান রেখেছে তামিলনাড়ু। রাজ্যটি থেকে গ্রস আয় হিসেবে এসেছে ৫.২৫ কোটি রুপি, যা সেদিন মোট ট্র্যাক করা দেশীয় গ্রস ১০.৯০ কোটি রুপির ৪৮.২ শতাংশ। এর পাশাপাশি কর্ণাটক থেকে ২ কোটি রুপি, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা যৌথভাবে ১ কোটি রুপি এবং কেরালা থেকে ১ কোটি রুপি সংগ্রহ হয়েছে। দেশটির অন্যান্য বাজার থেকে এসেছে বাকি ১.৬৫ কোটি রুপি।

রজনীকান্তের পূর্ববর্তী সিনেমা ‘কুলি’-র প্রেক্ষাগৃহ যাত্রার সাথে তুলনা করলে ‘জেলার ২’-এর ব্যবসায়িক সফলতা স্পষ্টভাবে দৃশ্যমান হয়। সমপরিমাণ সময় অর্থাৎ ১৭তম দিনে ‘কুলি’ ভারতে নিট ২৭৬ কোটি ও গ্রস ৩২২.৪০ কোটি রুপি আয় করেছিল। বিশ্বজুড়ে ছবিটির সর্বমোট গ্রস আয় পৌঁছাতে পেরেছিল ৪৯৯.৪০ কোটি রুপিতে, যার মধ্যে আন্তর্জাতিক বাজার থেকে সংগৃহীত হয়েছিল ১৭৭ কোটি রুপি। তুলনায় ‘জেলার ২ তার প্রেক্ষাগৃহ-যাত্রার সংশ্লিষ্ট পর্যায়ে দেশে ও বিশ্বজুড়ে উল্লেখযোগ্যভাবে বেশি আয় করেছে।

১৭তম দিনে ‘কুলি’ সিনেমাটি ভারতজুড়ে মোট ৩,৯৯৮টি শো থেকে নিট ২.৮০ কোটি রুপি আয় করেছিল। ওই আয়ে তামিল সংস্করণের ১,৭৯০টি শো থেকে ১.৯৫ কোটি, তেলুগুর ৯১৮টি প্রদর্শনী থেকে ৪৫ লাখ, হিন্দির ১,২০৯টি শো থেকে ৩৬ লাখ এবং কন্নড়ের ৮১টি প্রদর্শনী থেকে মাত্র ৪ লাখ রুপি এসেছিল। আর সেদিন বিদেশের বাজার থেকে আয় এসেছিল ৫০ লাখ রুপি, যেখানে শো প্রতি গড় আয় ছিল ৭,০০৪ রুপি। অর্থাৎ মুক্তির একই ধাপে রজনীকান্তের নতুন সিনেমাটি দেশের পাশাপাশি বৈশ্বিক বাজারেও পূর্বের ছবির তুলনায় অনেক বেশি আয় করতে সফল হয়েছে।