দুই বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভক্তদের সামনে এলেন শাহরুখ খান। ২ নভেম্বর নিজের ৬১তম জন্মদিনে মুম্বাইয়ের ‘মান্নত’র ছাদ থেকে বরাবরের আইকনিক স্টাইলে হাত ছড়িয়ে অনুরাগীদের অভিবাদন জানালেন বলিউডের এই সুপারস্টার। ২ নভেম্বর ৬১ বছর পূর্ণ করলেন বলিউডের বাদশা। সোমবার সন্ধ্যা গড়াতেই অনুরাগীদের সাধ মেটালেন তিনি। চেনা আইকনিক স্টাইলে দু’হাত শূন্যে মেলে দিয়ে মুগ্ধ করলেন আরও একবার। এই অবস্থায় বলিউডের বহু তারকাই নিজেদের নিরাপত্তা জোরদার করেছেন। কিন্তু নিরপত্তার বিষয় না ভেবেই প্রকাশ্যে এলেন শাহরুখ।
গত দুই বছর অর্থাৎ ২০২৪ এবং ২০২৫ সালে নিরাপত্তার কারণ দেখিয়ে ভক্তদের সঙ্গে দেখা করা থেকে বিরত ছিলেন শাহরুখ। বিশেষ করে ২০২৪ সালে বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ডের ঘটনায় পুরো বলিউড ছিল আতঙ্কে। এবার সেই নিরাপত্তা ও সংশয় ছাপিয়ে ভক্তদের ভালোবাসার মর্যাদা দিলেন তিনি। সবশেষ ২০২৩ সালে তাকে মান্নতের ছাদে দেখা গিয়েছিল। উচ্ছ্বাসের শব্দ ছড়িয়ে পড়ে দিকে দিকে। সেই কারণেই শাহরুখ এবার অনুরাগীদের সঙ্গে দেখা করতে পারেননি বলে শোনা যাচ্ছিল। গত বছরেও একই কারণেই নাকি মধ্যরাতে দেখা করেননি। অনেকেই মনে করেছিলেন, এবারও নিরাপত্তার কথা ভেবে আড়ালেই থাকবেন শাহরুখ।
সোমবার সন্ধ্যায় সাদা টি-শার্ট ও ডেনিম প্যান্টে শাহরুখ যখন সামনে এলেন, তখন সেখানে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। সাদা রঙের টিশার্ট, ঢিলেঢালা ডেনিম প্যান্ট, চোখে চশমা এই ভাবে আসেন শাহরুখ।
বর্তমানে মান্নতে সংস্কার কাজ চললেও নিয়ম ভেঙে তিনি জনসমক্ষে আসেন। বাড়ির বাইরে বিশাল পর্দায় তার একটি বিশেষ বার্তাও প্রদর্শিত হয়। সেখানে তিনি লিখেছেন, “আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আপনাদের সকলের জন্য আমার ভালোবাসা পাঠালাম। অনেক ভালোবাসা এবং একরাশ আলিঙ্গন।” বর্তমানে সমুদ্রের ধারে অবস্থিত তার বাড়ি মান্নত এ সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে। জানা যাচ্ছে, সংস্কারের কারণে তিনি আপাতত সেখানে থাকছেন না।
শুধু সরাসরি দেখাই নয়, জন্মদিনে ভক্তদের জন্য উপহারও নিয়ে এসেছিলেন তিনি। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই তার আসন্ন ছবি ‘কিং’-এর একটি নতুন গান ‘তু মিল জায়ে’ প্রকাশ্যে আনা হয়। এই গানে শাহরুখের পাশাপাশি দেখা মিলেছে দীপিকা পাড়ুকোনের। তাদের চিরচেনা রোমান্স আর অ্যাকশনের ঝলক দেখে ভক্তদের প্রতিক্রিয়া ছিল— “বাদশার জন্মদিনে ওর থেকেই উপহার পেলাম।” যারা বাড়ির বাইরে এসেছিলেন, তারা সকলেই সেই বার্তা দেখতে পান।
উল্লেখ্য, কিছুদিন আগেই টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি আসায় বি-টাউনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছিল। এমন পরিস্থিতির মধ্যেও ঝুঁকি নিয়ে ভক্তদের সঙ্গে দেখা করে শাহরুখ আবারও তার জনপ্রিয়তার প্রমাণ দিলেন। মান্নতের বাইরে তার আসন্ন ছবি ‘কিং’-এর পোস্টারও ছিল নজরকাড়ার মতো।
২০২৩ সালে পাঠান, জাওয়ান ও ডাংকি দিয়ে বক্স অফিসে ঝড় তোলা শাহরুখকে ঘিরে এবার নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘ বিরতির পর প্রিয় তারকাকে কাছ থেকে দেখতে পেয়ে ভক্তদের অপেক্ষা এদিন সার্থক হলো। শাহরুখের এই চমকপ্রদ উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। বাদশাকে তার জন্মদিনে দেখতে পেয়ে অপেক্ষারত দর্শক হইহই করে ওঠেন।





