বিগত সরকারের জিডিপির হিসাবে গরমিল: জানালেন অর্থমন্ত্রী

Published: November 8, 2026, 11:56 am

বিগত সরকারের সময় দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির হিসাব পর্যালোচনা করে বেশ কিছু গরমিলের প্রমাণ মিলেছে। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, একটি বিশেষ কমিটির মাধ্যমে ফরেনসিক অডিট করে এসব অসংগতি চিহ্নিত করা হয়েছে। জনবলের ঘাটতির বিষয়টিও সরকার বিবেচনা করছে’—বলেন তিনি। ‘সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তথ্য।

মন্ত্রী আরও বলেন, প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান দিয়ে কোনো কাজ করা সম্ভব নয়, এটি এক ধরনের আত্মপ্রতারণা। তাই বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পাশাপাশি সংস্থাটির জনবল সংকট নিরসনের বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

অতীতের অনিয়ম উন্মোচনে ফরেনসিক অডিট চালানো হয়েছে, কাউকে লক্ষ্য করে নয় উল্লেখ করে তিনি বলেন, তথ্য যত বেশি উন্মুক্ত হবে, তত বেশি অসংগতি বেরিয়ে আসবে, যা ভবিষ্যতে সংশোধনের সুযোগ করে দেবে। বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদনটি শীঘ্রই প্রকাশ করা হবে বলে তিনি জানান।