রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সহায়তায় ককটেল ছুড়ে পালানোর সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাদের মারধর করে শাহবাগ থানায় সোপর্দ করেন উপস্থিত জনতা। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত গণতন্ত্র ও মুক্তি তোরণের কাছে দুটি, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে একটি, ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে দুটি, সিনেট ভবন ও ভিসি অফিসের সামনে একটি এবং ইউল্যাব স্কুলের সামনে একটিসহ মোট সাত থেকে আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত গণতন্ত্র ও মুক্তি তোরণের কাছে ২টি, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে ১টি, ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে ২ টি, সিনেট ভবন ও ভিসি অফিসের সামনে ১টি এবং ইউল্যাব স্কুলের সামনে ১টি ককটেল বিস্ফ। সব মিলে একইসঙ্গে কাছাকাছি সময়ের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই ৭ থেকে ৮টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাসিম এ গুলশান জানান, তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদিকে, একই সময়ে মালিবাগ সিআইডি হেডকোয়ার্টার এবং শাহবাগ মেট্রো স্টেশনের নিচেও ককটেল বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে। তিনি বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি।





