সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আলে সানি। হোয়াইট হাউসের আনুষ্ঠানিক সূচিতে এই উচ্চপর্যায়ের বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও আলাদা বৈঠক করবেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। হোয়াইট হাউসের প্রকাশিত সূচিতে এ তথ্য জানানো হয়েছে। রুদ্ধদ্বার এই বৈঠকে সংবাদমাধ্যমের প্রবেশের অনুমতি থাকবে না। তবে ইরানের দেওয়া শর্তগুলো যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়।
মধ্যপ্রাচ্যের বিদ্যমান অস্থিরতা নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে কাতার। ইরানের পরমাণু কর্মসূচি এবং সংঘাত প্রশমনের শর্তাবলী নিয়ে দুই দেশের মধ্যকার দূরত্ব ঘোচাতে দোহা বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করছে। তবে এখন পর্যন্ত এই আলোচনা প্রক্রিয়ায় বড় ধরনের কোনো অগ্রগতি অর্জিত হয়নি বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচি ও সংঘাত বন্ধের শর্ত নিয়ে দুই পক্ষের মতপার্থক্য কমানোর চেষ্টা করছে দেশটি।
প্যারিসে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে ফ্লোরিডা ত্যাগের প্রাক্কালে রুবিও সাংবাদিকদের বলেন, ট্রাম্প কূটনৈতিক সমাধানের পথেই হাঁটতে চান। তবে ইরানের বর্তমান দাবিগুলোকে যুক্তরাষ্ট্র ‘হাস্যকর, আপত্তিকর এবং বাস্তবতা বিবর্জিত’ হিসেবে দেখছে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে শিগগিরই এই সংকট সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রবিবার তিনি বলেন, শিগগিরই এ সংকটের সমাধান হবে বলেও তিনি মনে করছেন না। ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা যখন নানা বাধার মুখে, তখন এই বৈঠক হতে যাচ্ছে।
এদিকে রোববার এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, কার্যকর আলোচনা এবং শক্তিশালী কোনো চুক্তি সম্ভব হলে ইরানে নতুন করে সামরিক অভিযানের প্রয়োজন পড়বে না। তবে পরিস্থিতি অনুকূলে না এলে এবং সামরিক অভিযান পুনরায় শুরু হলে যুক্তরাষ্ট্র ইরানের আরও কিছু স্থাপনায় হামলার জন্য প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেছেন তিনি। ট্রাম্পের ভাষ্যমতে, সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর তালিকায় ইরানের বিভিন্ন সেতুও অন্তর্ভুক্ত রয়েছে।





