বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং তার আইনি অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের ছয় আইনপ্রণেতা। তারা দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে পাঠানো এক চিঠিতে এই বিষয়ে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান, চার্লস ট্যানককসহ স্কটিশ পার্লামেন্টের চার সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান, অ্যালান ব্রাউন ও সিমাস লোগান এই চিঠিতে স্বাক্ষর করেছেন। গত ৪ নভেম্বর ব্রিটিশ গণমাধ্যম ‘কমেন্ট সেন্ট্রাল’-এ প্রকাশিত এক নিবন্ধে বব ব্ল্যাকম্যান বিষয়টি নিশ্চিত করেন। বৃটিশ সংবাদমাধ্যম কমেন্ট সেন্ট্রালে গত ৪ নভেম্বর প্রকাশিত এক নিবন্ধে বব ব্ল্যাকম্যান জানান, সহকর্মী আইনপ্রণেতাদের নিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন।
চিঠিতে শেখ হাসিনার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি তার মানবাধিকার এবং আত্মপক্ষ সমর্থনের অধিকার রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আইনপ্রণেতারা স্পষ্ট করেছেন যে, তারা শেখ হাসিনার জন্য কোনো ধরনের দায়মুক্তি চাচ্ছেন না। বরং তারা চারটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর না করার লিখিত নিশ্চয়তা এবং আটকের ক্ষেত্রে নির্যাতন বা গুমের ঝুঁকি থেকে সুরক্ষা নিশ্চিত করা। এছাড়া তার পছন্দমতো আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও কার্যকর আইনি প্রতিকার দেওয়ার কথা বলা হয়েছে।
তৃতীয়ত, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) সহযোগিতায় পুরো বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। চতুর্থত, বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ও প্রতিশোধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপ আয়োজনে কূটনৈতিক ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়েছে। বব ব্ল্যাকম্যান তার নিবন্ধে ঢাকার ব্রিটিশ হাইকমিশনকে স্থানীয় সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যুক্তরাজ্যের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপের সময়সূচি সম্পর্কেও পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে জানতে চেয়েছেন তারা। এ বিষয়ে যুক্তরাজ্যের প্রস্তাবিত পদক্ষেপ ও মধ্যস্থতার সময়সূচি লিখিতভাবে জানাতেও পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। ওই রায়ের পর হিউম্যান রাইটস ওয়াচ বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা না হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এদিকে, যুক্তরাজ্য সরকার ঐতিহাসিকভাবেই মৃত্যুদণ্ডের বিপক্ষে তাদের নীতিগত অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে যুক্তরাজ্য সরকার নীতিগতভাবে সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে আসছে।





