গার্মেন্টস বন্ধ হলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে: মালিকদের কঠোর হুঁশিয়ারি

Published: November 15, 2026, 2:57 am

দেশের তৈরি পোশাক শিল্প খাতে অস্থিরতা থামছেই না। মজুরি বৃদ্ধির দাবিতে শুরু হওয়া শ্রমিক আন্দোলন কিছুতেই থামছে না। মজুরি বোর্ড গঠন ও ডিসেম্বর থেকেই মজুরি বাড়ানোর ঘোষণা দেয়ার পরও শ্রমঘন এলাকায় প্রতিদিনই শ্রমিক বিক্ষোভ হচ্ছে। কারখানাগুলো বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে। ক্রমাগত শ্রমিক আন্দোলনের কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন, যার নেতিবাচক বার্তা যাচ্ছে বিশ্ববাজারে। এতে দেশের সবচেয়ে বড় এই রপ্তানি খাত ঘিরে গভীর শঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির কারণে মালিকপক্ষ ঘোষণা দিয়েছে, আন্দোলন অব্যাহত থাকলে কারখানা বন্ধ করে দেয়া হবে। আশির দশকে এই খাত বিকাশে সবচেয়ে বড় সহায়ক হয়ে উঠেছিল শ্রীলঙ্কা থেকে শিল্প স্থানান্তর। ওই সময়ে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও ওই দেশের কোটা পূর্ণ হয়ে যাওয়ায় অনেক শিল্প বাংলাদেশে চলে আসে। একইসঙ্গে দেশটির প্রশিক্ষিত অনেক কর্মীও বাংলাদেশে আসেন। এই শিল্প স্থানান্তরের কারণে বাংলাদেশের পোশাকশিল্প খাত বড় ভিত্তি পায়। দেশের বর্তমান পরিস্থিতিতে অনেকে এই শিল্প অন্য দেশে স্থানান্তরের চেষ্টা হিসেবেও দেখছেন। সম্প্রতি ভিয়েতনাম, ইন্দোনেশিয়ায় ব্যাপকভাবে এই শিল্পের বিকাশ হচ্ছে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করে অন্য দেশে চলে যেতে পারেন।

অস্থিরতার নেপথ্যে বহুমুখী সংকট

শিল্প মালিক ও শ্রমিক সংশ্লিষ্ট সূত্র বলছে, সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত ও পরিকল্পনার অভাবে এ খাতে একের পর এক অস্থির অবস্থা তৈরি হচ্ছে। শ্রমিকদের কাছে বাস্তবসম্মত মজুরি ঘোষণা না আসায় এবং এই সময়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়া না হওয়ায় পরিস্থিতি ঘোলাটে হয়েছে। এ কারণে শেষতক শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবি নিয়ে রাস্তায় নামেন। এ ছাড়া শ্রমিক আন্দোলন চলার মধ্যে উস্কানির অভিযোগে গণহারে দুই শতাধিক প্রতিষ্ঠান ও মালিকের ব্যাংক হিসাব জব্দ করা হয়। সূত্র বলছে, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি, অথচ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, তারা বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন। পরে অবশ্য যাচাই করে কিছু অ্যাকাউন্ট খুলে দেয়া হয়েছে। মালিকরা বলছেন, এসব সিদ্ধান্তের কারণে শ্রমিকদের বেতন-ভাতা দিতে গিয়ে তারা বেকায়দায় পড়েন। সঠিক কারণ না খুঁজে গণহারে দোষারোপের ফলে পরিস্থিতির অবনতি হয়েছে। আত্মঘাতী সিদ্ধান্তের কারণে এই খাত ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতিই অস্তিত্ব সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানের আমদানি রপ্তানিতেও বড় প্রভাব পড়ে। পাল্টাপাল্টি দোষারোপ না করে সঠিক সিদ্ধান্ত নেয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যা রাষ্ট্রীয় অস্তিত্বকে সংকটে ফেলতে পারে। তবে মালিকদের এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শ্রমিক নেতারা। বরং এতে সমস্যা সমাধানের পথ আরও ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে নারী শ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে এ শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়বে। ফলে বাড়িভাড়া, খাবার, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাবেন শ্রমিকরা। এর নেতিবাচক প্রভাব পড়বে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অভ্যন্তরীণ বাজারেও।

কারখানা বন্ধের হুঁশিয়ারি ও পরিসংখ্যান

শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ’র সদস্যদের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রায় ২০০ কারখানার মালিক অংশ নেন।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, আশুলিয়া, সাভার ও গাজীপুরের যেসব কারখানায় উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না, সেগুলো শ্রম আইন অনুযায়ী বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকরা। গত ৭ থেকে ১২ দিন ধরে কয়েকটি শিল্পাঞ্চলে উৎপাদন ব্যাহত হচ্ছে। কিছু শ্রমিক উস্কানি দিয়ে অন্য শ্রমিকদের কাজে বাধা দিচ্ছেন। বিজিএমইএ সভাপতির দেয়া তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত শ্রম আইনের ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ ছিল। এছাড়া শ্রম অসন্তোষের কারণে আরও ৯২টি কারখানায় উৎপাদন সম্ভব হয়নি। সবমিলিয়ে ১৪৭টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে, যেখানে প্রায় তিন লাখ শ্রমিক কর্মরত রয়েছেন। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৪০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল থেকে আশুলিয়ার নরসিংহপুর, জামগড়া, নিশ্চিন্তপুরসহ বিভিন্ন এলাকায় কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখা গেছে। গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধের ঘটনায় পুলিশের অভিযোগ, শ্রমিক পরিচয়ে আন্দোলনে অংশ নিয়ে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করেছে। এমনকি দলবদ্ধভাবে অন্য কারখানার ফটকে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও শ্রমিকদের জোর করে বের করে আনার ঘটনাও ঘটছে। তিনি শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। এই খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত লাখ লাখ মানুষের জীবন-জীবিকা।

শ্রমিক নেতাদের আহ্বান ও ভবিষ্যৎ শঙ্কা

পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রমিকদের সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন নেতারা। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি আবুল হোসাইন বলেন, শিল্পে সংকট তৈরি হলে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। ১৩(১) ধারা প্রয়োগ করে কারখানা বন্ধ রাখা কোনো সমাধান নয়। আগামী সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক রয়েছে। দ্বিতীয় বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছেন, সোমবার মালিকপক্ষ তাদের প্রস্তাব তুলে ধরবে। কারখানা দীর্ঘ সময় বন্ধ থাকলে শুধু মালিক-শ্রমিক নয়, পুরো অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তৃতীয়ত, ব্যাংক ও আর্থিক খাত ঝুঁকিতে পড়বে। উৎপাদন বন্ধ থাকলে কারখানার আয় কমবে, ফলে ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ কঠিন হবে এবং খেলাপি ঋণ ও তারল্য সংকট বাড়বে। সবচেয়ে বড় ঝুঁকি শ্রমিকদের জীবনযাত্রা নিয়ে। কারণ ১৩(১) ধারায় কারখানা বন্ধ থাকলে সংশ্লিষ্ট সময়ের মজুরি পাওয়ার সম্ভাবনা থাকে না, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। এ খাত নিয়ে সঠিক পরিকল্পনা না নিলে রপ্তানি আয়ের প্রধান এই উৎস বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে। দেশের সম্ভাবনা এই খাতটি নানা ঘাত- প্রতিঘাত মোকাবিলা করে এই পর্যায়ে এসেছে। শুক্রবার শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকেও শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়। একবার আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের আস্থা হারালে তা পুনরুদ্ধার করা কঠিন হবে।