আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ ৯ দফা দাবি আদায়ে ফের মাঠে নেমেছেন শ্রমিকদের একাংশ। বৃহস্পতিবার সকাল থেকেই শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় এই অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভের জেরে আশুলিয়ার অন্তত পাঁচটি পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে এবং কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। এছাড়া সাভারের জিন্স মেনুফ্যাকচার নামে একটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আন্দোলনকারী শ্রমিকদের একটি অংশ বিভিন্ন সড়কে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করেন।
বিক্ষোভের এক পর্যায়ে একটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ নেক্সট ওয়াশ লিমিটেডের শ্রমিক রাকিব হাসানকে আটক করেছে। তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও কারখানার আশেপাশে পুলিশ ও বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। অনেক এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখে পরে তারা বিভিন্ন অলিগলিতে প্রবেশ করেন। সকালে কারখানাগুলোর সামনে শ্রমিকদের উপস্থিতি বাড়তে থাকে। এ ধারায় বেআইনি ধর্মঘটের পরিস্থিতিতে নিয়োগকর্তা প্রতিষ্ঠান বা এর কোনো অংশ বন্ধ রাখতে পারেন।
অন্যদিকে, সাভার ও আশুলিয়ার বেশ কিছু কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকালে নারী ও পুরুষ শ্রমিকরা নির্দিষ্ট সময়ে কারখানায় যোগ দিয়েছেন এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে মালিকপক্ষের দাবি, অনেক শ্রমিক কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ দিচ্ছেন না, কেউ কেউ হাজিরা দিয়েই বেরিয়ে যাচ্ছেন। এর ফলে প্রায় দুই সপ্তাহ ধরে কয়েকটি কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বেশ কিছু কারখানায় বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।
পরিস্থিতি সম্পর্কে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে ১২ থেকে ১৪টি কারখানা বন্ধ রয়েছে এবং বৃহস্পতিবার বিক্ষোভের সময় একজনকে আটক করা হয়েছে। ১২ থেকে ১৪ কারখানা বন্ধ রয়েছে।





