ভারতীয় সংগীত অঙ্গনের জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর ও সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাব্য মারান দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের ইতি টেনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত বুধবার (১১ নভেম্বর) গ্রিসে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগে ১০ নভেম্বর ঐতিহ্যবাহী ‘নিশ্চায়াথার্থাম’ বা বাগদান অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের মূল কার্যক্রম শুরু হয়েছিল। অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সেই গুঞ্জনকে বাস্তবে রূপ দিলেন এই যুগল। পেছনে সাদা ও হলুদ ফুলের সাজে তৈরি বিয়ের মঞ্চ।
এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। তিনি সস্ত্রীক ও মেয়ে ঐশ্বরিয়াকে নিয়ে গ্রিসে গিয়েছিলেন। বিয়ের আসরে ভাগ্নে অনিরুদ্ধের সুর করা জনপ্রিয় দুটি গানে নেচে নজর কেড়েছেন রজনীকান্ত। ভিডিওতে তাকে ২০১৯ সালের ‘পেট্টা’ সিনেমার ‘মারানা মাস’ এবং ২০২৪ সালের ‘ভেট্টাইয়ান’ সিনেমার ‘মানাসিলায়ো’ গানের তালে নাচতে দেখা গেছে। সুপারস্টারের এই আনন্দঘন মুহূর্তের ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে। এরপর গানটি ধীরে ধীরে ‘ভেট্টাইয়ান’ (২০২৪) সিনেমার ‘মানাসিলায়ো’ গানে রূপ নেয়। পাশের অতিথিরাও এ আনন্দে যোগ দেন, তখন তাদের সঙ্গেও তাল মিলিয়ে নাচতে থাকেন রজনীকান্ত। গানটি শুধু ভারতেই নয় বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
বিয়েতে অনিরুদ্ধ ও কাব্যর পরিবারের ঘনিষ্ঠজনদের পাশাপাশি তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ও উপ-মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের মতো বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। বিয়ের পর অনিরুদ্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “আমার জীবনে একবারই আসা, আর সারা জীবনের জন্য। ১১. ১১।” ওই ছবিতে অনিরুদ্ধকে নকশা করা হাতির দাঁতের রঙের ঐতিহ্যবাহী পোশাকে এবং কাব্যকে হালকা গোলাপি লেহেঙ্গায় দেখা গেছে। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও নির্বাচিত কিছু অতিথি উপস্থিত ছিলেন। ছবির সঙ্গে রোমান্টিক একটি ক্যাপশন জুড়ে দিয়েছেন।
কাব্য মারান ভারতের অন্যতম প্রভাবশালী ব্যবসায়িক পরিবারের সন্তান। তিনি সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান ও কাবেরী মারানের কন্যা। সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও হিসেবে কাজ করছেন। পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও ও গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক।
অন্যদিকে, রজনীকান্তের স্ত্রী লতার বোনের ছেলে অনিরুদ্ধ রবিচন্দর ৩৬ বছর বয়সেই ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষ সংগীত পরিচালক। ২০১২ সালে ‘থ্রি’ সিনেমার ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গানটির মাধ্যমে দেশজুড়ে খ্যাতি অর্জন করেন তিনি। এরপর ‘পেট্টা’, ‘দরবার’, ‘জেলার’, ‘ভেট্টাইয়ান’, ‘কাথথি’, ‘মাস্টার’, ‘বিস্ট’ ও ‘ভালিমাই’ এর মতো সিনেমায় সুর করে তিনি নিজের অবস্থান পোক্ত করেছেন। ২০২৩ সালে শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডেও তার অভিষেক হয়েছে। ২০১২ সালে ধানুশ অভিনীত তামিল ভাষার ‘থ্রি’ সিনেমার ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গান দিয়ে রাতারাতি পরিচিতি লাভ করেন তিনি। ইউটিউবে গানটির সাফল্য তাকে আন্তর্জাতিক শ্রোতাদের কাছেও পরিচিত করে তোলে।





