খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। মঙ্গলবার রাতে পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পুলিশ ও দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারকৃতরা সবাই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বড়পিলাক গ্রামের বাসিন্দা হলেন মহসিন আলী, ফজলু মিয়া, লাল মিয়া, রমজান আলী, আতিকুল, বাবুল মিজি, খলিল, দ্বীন ইসলাম ও সজীব। এছাড়াও জালিয়াপাড়া গ্রামের একজন এবং অন্য এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। বড়পিলাক ওয়ার্ড বিএনপির সভাপতি তরব আলী বাদী হয়ে থানায় এ সংক্রান্ত মামলাটি দায়ের করেন। জালিয়াপাড়া গ্রামের ১ জন আরেকজন অন্য এলাকার বলে জানা গেছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী জানিয়েছেন, বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও নাশকতার সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী জানান, বড়পিলাকে বিএনপি অফিসে আগুন দেওয়ার ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার কারা হয়েছে।





