সংবাদ শিরোনাম ও সারসংক্ষেপ
- প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট: ইসি
- বিএনপি সরকারের সময়ে গুম ও বিচারবহির্ভূত হত্যা হয়নি: তথ্য প্রতিমন্ত্রী
- কন্যার জন্মদিনে ৮ম টেস্ট সেঞ্চুরি উদযাপন লিটনের
- খুলনার অপরাধজগতে ৯টি গ্যাংয়ের আধিপত্য
- পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহারে অনীহা
অভিনয় জগতের ব্যস্ততার পাশাপাশি নিজের স্বাস্থ্য ও ফিটনেস নিয়ে বরাবরই সচেতন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। ডায়েট ও শরীরচর্চার বিষয়ে তিনি যথেষ্ট সতর্ক থাকেন। সম্প্রতি ‘দ্য রণবীর শো’ পডকাস্টে তিনি নিজের খাবারের পছন্দ এবং অপছন্দের নানা দিক তুলে ধরেন।
রাকুল জানান, কোনো খাবার সরাসরি অপছন্দ হলেও তিনি অন্তত একবার চেখে দেখেন। তবে ভারতীয় জনপ্রিয় অনেক খাবারের প্রতি তার বিশেষ আগ্রহ নেই। তার মায়ের প্রিয় খাবার হলেও রাকুল জিলাপির স্বাদ একেবারেই পছন্দ করেন না। তিনি জানান, চার দিন টানা জিমে ব্যায়াম করেও জিলাপির ক্যালরি পোড়ানো সম্ভব নয়। তার কথায়, ‘আমার একটা অভ্যাস হলো, যেকোনো খাবার অন্তত এক কামড় খেয়ে দেখি।’। রাকুল বলেন, ‘জিলাপির ব্যাপারটা আমি বুঝি না।
দিল্লিতে বেড়ে ওঠার সুবাদে সেখানকার জনপ্রিয় খাবার ‘ছোলে ভাটুরে’ সম্পর্কে রাকুল বলেন, তিনি কেবল ছোলার তরকারিটুকু খান, কিন্তু তেলে ভাজা ভাটুরা রুটি এড়িয়ে চলেন। এছাড়া পাকোড়া, পেঁয়াজু বা ব্রেড পাকোড়ার মতো ভাজাপোড়াও তার খাদ্যতালিকায় জায়গা পায় না।
বাটার চিকেনের প্রতি আগ্রহ হারানোর কারণ হিসেবে অভিনেত্রী জানান, একবার রেস্তোরাঁয় রান্নার সময় অতিরিক্ত মাখন ব্যবহারের দৃশ্য দেখার পর থেকেই এই খাবারের ওপর তার বিরাগ জন্মেছে। তবে তার খাবারের তালিকায় সবচেয়ে চমকপ্রদ নাম বাটার চিকেন।
একই অভিজ্ঞতা হয়েছে চিজকেকের ক্ষেত্রে।
নিজের চোখের সামনে তৈরি হতে দেখে তিনি এটি আর না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে রান্নায় চারটি বাটার কিউব ব্যবহার করতে দেখে অবাক হন তিনি।
সব মিলিয়ে রাকুলের মতে, কেবল স্বাদের ওপর নির্ভর না করে খাবারের উপাদান ও তা তৈরির পদ্ধতি সম্পর্কে জানা জরুরি। শারীরিক সুস্থতা বজায় রাখতে ক্যালরির হিসাব রাখা তিনি গুরুত্বপূর্ণ মনে করেন।
অন্যান্য খবর
- নিলামে স্টার ওয়ার্সের ভিলেন ডার্থ ভেডারের লাইটসেবার, বিক্রি হয়েছে ৬১ কোটি টাকায়
- আমেরিকায় হৃদি হকের সময় কাটছে যেভাবে
- হেমন্তের সন্ধ্যায় অদিতি ও বাপ্পার গানে মুগ্ধতা
- খুলনার অপরাধজগতে ৯ গ্যাংয়ের দাপট, বাড়ছে খুনোখুনি।





