খুলনায় মাদক কারবারিদের সাথে এসআরবি-র গুলি বিনিময়

Published: November 16, 2026, 6:56 am

খুলনা মহানগরীর দৌলতপুরে মাদক কারবারি ও অস্ত্রধারীদের সঙ্গে এসআরবি সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। রবিবার মধ্যরাত ২টার দিকে দৌলতপুর থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের কেডিএ মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। সোমবার সকালে এসআরবি-৬-এর মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। নিজস্ব প্রতিবেদক, খুলনা ||। সোমবার (১৬ নভেম্বর) সকালে এসআরবি-৬-এর মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। খুলনায় এসআরবির অভিযান চলাকালে সন্ত্রাসীদের ফেলে যাওয়া বন্দুক ও গুলি।

এ সময় মাদক কারবারি ও অস্ত্রধারী চক্রটি এসআরবি সদস্যদের ওপর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মরক্ষার্থে ৩ রাউন্ড শটগানের গুলি ছোড়েন সদস্যরা। অন্ধকারের সুযোগ নিয়ে অপরাধীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কেএমপি খুলনার দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে।