নতুন পাসপোর্ট চেয়ে দিল্লি দূতাবাসে চিঠি পাঠালেন শেখ হাসিনা

Published: November 9, 2026, 6:26 am

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। ভারত থেকে দেশে ফেরার লক্ষ্যে তিনি দিল্লির বাংলাদেশ দূতাবাসে এই আবেদনপত্র জমা দিয়েছেন। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই তার প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগ। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে এটি তার সবচেয়ে বড় পদক্ষেপ। দীর্ঘ শাসনের অবসানের দুই বছরেরও বেশি সময় পর তার এই উদ্যোগে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাঠানো চিঠিটি রয়টার্স দেখেছে জানিয়ে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফলে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগে তিনি রয়টার্সের কাছে আদালতে আত্মসমর্পণের মাধ্যমে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে তার সহযোগীদের দাবি, বিভিন্ন আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনে দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড প্রদান করেন। নির্বাসনে থাকা হাসিনা বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লির বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠি পাঠিয়েছেন। এতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক তার বর্তমান পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের প্রেক্ষিতেই তারা এই আবেদন করেছেন। চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও বাংলাদেশের নাগরিকত্বের বাধ্যবাধকতা অনুযায়ী দ্রুততার সাথে আবেদনটি প্রক্রিয়াকরণের অনুরোধ জানানো হয়েছে। তবে এই বিষয়ে দিল্লির মিশন কিংবা ঢাকার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, দুই দশক টানা ক্ষমতায় থাকার কারণে এখনো একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর সমর্থন রয়েছে হাসিনার। সরকার যখন অস্থিরতা কাটিয়ে স্থিতিশীলতা ফেরাতে কাজ করছে, তখন তার সম্ভাব্য ফেরা রাজনৈতিক বিভাজনকে আরও তীব্র করে তুলতে পারে। এছাড়া ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমানে বিরাজমান টানাপোড়েনের সম্পর্কেও এর প্রভাব পড়তে পারে। অতীতে নয়াদিল্লি তাকে আশ্রয় দেওয়ার পর দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটেছিল। বর্তমানে হাসিনার দলের অনেক নেতা-কর্মী কারাবন্দি আছেন অথবা ভারতসহ বিভিন্ন দেশে আত্মগোপনে রয়েছেন। প্রতিবেদনে বলা হয়, একাধিক মেয়াদে ২০ বছর ধরে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ শাসন করার কারণে এখনো একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে শেখ হাসিনার সমর্থন রয়েছে। অন্যদিকে, ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনের সম্পর্ক উন্নত হতে পারে।