দীপাবলি উৎসবে প্রথমবারের মতো নিজেদের পুত্র বিহান কৌশলের ছবি প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। গত ৭ নভেম্বর ছিল বিহানের প্রথম জন্মদিন, যার ঠিক পরের দিনই সন্তানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তারা। ছবিতে দেখা যায়, বাবা-মায়ের মাঝে দাঁড়িয়ে বিহান আনন্দ করছে। সেই দিনই ছেলের নামও প্রকাশ করেছিলেন তারা।
সন্তানের ছবি পোস্ট করে ভিকি-ক্যাটরিনা লিখেছেন, “আমাদের উজ্জ্বলতম দীপাবলি। প্রত্যেকের জীবন ভরে উঠুক ভালোবাসা, আলো ও সুখে।” এই ছবি দেখে ভক্তদের একাংশ মন্তব্য করেছেন, “হাসিটা পুরো মায়ের মতো।” আবার অনেকের মতে, বিহানের সঙ্গে বাবা ভিকিরও মিল রয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৭ নভেম্বর জন্ম নেয় বিহান কৌশল। চলতি বছরের ৭ জানুয়ারি তার ছোট্ট হাতের ছবি পোস্ট করে দম্পতি লিখেছিলেন, “আমাদের জীবনের আলোর রশ্মি।” তখন থেকেই ভক্তরা এই খুদে সদস্যের আগমনে দারুণ উচ্ছ্বসিত ছিলেন।





