পরীমণিকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার লিগ্যাল নোটিশ

Published: November 8, 2026, 4:26 am

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। রবিবার (৮ নভেম্বর) অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় এই নোটিশ পাঠানো হয়।

আইনি নোটিশে পরীমণিকে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। এছাড়া তাকে ভবিষ্যতে অশ্লীল সংলাপ, হুমকি, অশ্লীল অঙ্গভঙ্গি বা নগ্ন ও অর্ধনগ্ন নৃত্য প্রদর্শন থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, চলচ্চিত্র, অডিও-ভিজ্যুয়াল বা যেকোনো মাধ্যমে এমন কোনো কাজ করা যাবে না যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই।