বিলবোর্ডের শীর্ষ দুইয়ে মাইকেল জ্যাকসনের থ্রিলার, ৪২ বছর পর

Published: November 11, 2026, 2:26 am

১৯৮২ সালে মুক্তি পাওয়ার কয়েক মাসের মধ্যেই মাইকেল জ্যাকসনের কালজয়ী অ্যালবাম থ্রিলার যুক্তরাষ্ট্রের বিলবোর্ড ২০০ চার্টের শীর্ষে জায়গা করে নিয়েছিল। আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত। ১৯৮২ সালে অ্যালবামটি রিলিজ পেয়েছিল। রিলিজের সময়ই গানটির মিউজিক ভিডিও সবার নজর কেড়ে নিয়েছিল।

দীর্ঘ ৪২ বছর পর ফের অ্যালবামটি চার্টের শীর্ষ দুইয়ে ফিরে এসেছে। ১৪ নভেম্বর প্রকাশিত সাম্প্রতিক বিলবোর্ড চার্ট অনুযায়ী, ১৩ নম্বর অবস্থান থেকে উঠে এসে অ্যালবামটি এখন দুই নম্বরে অবস্থান করছে। ১৯৮৪ সালের ১৪ এপ্রিলের পর এটিই অ্যালবামটির জন্য সর্বোচ্চ অবস্থান। ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে ঢাবির রাজপথে ছাত্রদল, শিবির ও বামজোট। কে এই অ্যালিস হুয়াং, যেভাবে প্রকাশ্যে এলো এনভিডিয়া প্রধানের প্রেমের সম্পর্ক।

বিলবোর্ডের তথ্যানুযায়ী, ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত সময়ে অ্যালবামটি ৫৫ হাজার ইউনিট অর্জনের মাধ্যমে এই অবস্থানে পৌঁছেছে, যা আগের সপ্তাহের তুলনায় ৮৯ শতাংশ বেশি। ৭ হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট, বিকাশের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ ব্যাংক।

মোট ইউনিটের মধ্যে স্ট্রিমিং থেকে ৩২ হাজার, অ্যালবাম বিক্রি থেকে ২২ হাজার এবং একক গান বিক্রি থেকে ১ হাজার ইউনিট এসেছে।

এই এক সপ্তাহে অ্যালবামের গানগুলো ৩ কোটি ৪৩ লাখ ৪০ হাজারবার স্ট্রিম হয়েছে।

মূলত হ্যালোইন মৌসুমকে কেন্দ্র করে গানগুলোর ব্যাপক চাহিদা এবং নতুন সংস্করণের প্রকাশ এই সাফল্যকে ত্বরান্বিত করেছে। মূলত হ্যালোইন উৎসবকে ঘিরে ওই গানটির জনপ্রিয়তা এই উত্থানে ভূমিকা রেখেছে।

সম্প্রতি থ্রিলারের তিনটি নতুন ভিনাইল সংস্করণসহ একটি ক্যাসেট সংস্করণ বাজারে আসার পর এর বিক্রি বহুগুণ বেড়ে গেছে। কেবল এক সপ্তাহে ১৯ হাজার ভিনাইল কপি বিক্রি হয়েছে, যা ১৯৯১ সালে লুমিনেট ডিজিটাল পদ্ধতিতে বিক্রির হিসাব রাখা শুরুর পর থেকে সর্বোচ্চ। নতুন সংস্করণগুলো প্রকাশের পর মোট ২২ হাজার কপি বিক্রি হয়েছে, যা গত চার বছরের মধ্যে সাপ্তাহিক বিক্রির রেকর্ড। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ বিষয়টি জানা গেছে।

এক দশকেরও বেশি সময়ের মধ্যে বিলবোর্ড ২০০ চার্টে এটিই জ্যাকসনের সর্বোচ্চ অবস্থান। এর আগে মৃত্যুর পর প্রকাশিত তার অ্যালবাম ‘এক্সস্কেপ’ ২০১৪ সালের মে মাসে বাজারে আসার দিনই দুই নম্বরে উঠে এসেছিল। ২০০৯ সালের জুনে জ্যাকসনের মৃত্যুর পর থেকে প্রতি বছরই অ্যালবামটি কোনো না কোনো সময় এই চার্টে নিজের অবস্থান ধরে রেখেছে। এই উত্থানের মধ্য দিয়ে এক দশকের বেশি সময় পর বিলবোর্ড ২০০ তে জ্যাকসনের সর্বোচ্চ অবস্থান নিশ্চিত হলো। ‘দর্শক আমাদের নতুনভাবে দেখতে পাবেন’।

জনপ্রিয় এই সংগীতশিল্পীর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’-এর সাফল্য এবং তার গানের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ অ্যালবামটিকে আবার মূলধারার আলোচনায় নিয়ে এসেছে। চলচ্চিত্রটি সম্প্রতি অ্যালবামটিকে শীর্ষ ২০-এর মধ্যে থাকতে বিশেষভাবে সহায়তা করেছে। শাবানা-আলমগীর জুটি কেন এত জনপ্রিয় ছিল।

অন্যান্য বিনোদন সংবাদ

  • সাফল্যের চেয়েও ব্যর্থতা থেকে বেশি কিছু শেখা যায়: সামান্থা
  • গডজিলা মাইনাস জিরো: মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে ঝড়
  • লাভলু ভাইয়ের নাটক অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট: সংশ্লিষ্ট অভিনয়শিল্পী