বিসিএস প্রশাসন ক্যাডারের ৬২ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে পদায়নের উদ্দেশ্যে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করে।
জারি করা প্রজ্ঞাপনে মনোনীত কর্মকর্তাদের অবিলম্বে ভূমি মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ প্রদান করা হয়। সেখানে উল্লেখ করা হয়, ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সফলভাবে শেষ করার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের পদায়ন নীতিমালা-২০২২ অনুযায়ী তাদের চূড়ান্ত পদায়ন সম্পন্ন হবে।





