প্রযোজক ও সংগঠক লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী এবার চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তার প্রযোজনা ও পরিচালনায় নতুন সিনেমা ‘স্বপ্নের দ্বীপ সেন্টমার্টিন’ নির্মিত হতে যাচ্ছে, যা চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যানারে তৈরি হবে। পরিচালক হিসেবে যাত্রা শুরু করতে তিনি ইতিমধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতির সহযোগী সদস্যপদও গ্রহণ করেছেন।
সিনেমাটির অভিনয়শিল্পীদের তালিকা এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন নির্মাতা। তবে আগামী ফেব্রুয়ারি মাস থেকে এর দৃশ্যধারণের কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, এম নজরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি সী ক্রুজ ওউর্নাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে প্রযোজনায় যুক্ত থাকলেও পরিচালনায় এটিই তার প্রথম কাজ।





