সাম্প্রতিক আলোচিত খবরসমূহ
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৪৫ হাজার কোটি টাকার সম্প্রসারণ প্রকল্প, মূল্যায়নে তড়িঘড়ি
- হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১২৮৯
- কপ৩১: জলবায়ু অর্থায়নের পরিকল্পনা না থাকায় অনিশ্চয়তায় উন্নয়নশীল দেশগুলো
- ধর্ষণে ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা: সেই মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড
- ১৬ বছরে ফল আমদানি ৫০০ কোটি থেকে বেড়ে ১১ হাজার কোটি টাকা
১৯৯৮ সালের কথা। বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এক তরুণ অভিনেতা। সিনেমার পর্দায় তার নাম জ্যাক ডসন, আর বাস্তবে লিওনার্দো ডিক্যাপ্রিও। জেমস ক্যামেরনের টাইটানিক মুক্তির পর তার জীবন যেন এক ঝটকায় বদলে যায়। সিনেমাটি কেবল বক্স অফিসে রেকর্ডই গড়েনি, ডিক্যাপ্রিওকে বিশ্বজুড়ে কোটি মানুষের স্বপ্নের নায়কে পরিণত করে। তাকে একনজর দেখার জন্য ভক্তদের ভিড় আর সংবাদমাধ্যমের ক্রমাগত পিছু নেওয়া—সব মিলিয়ে তার ব্যক্তিগত জীবন হয়ে ওঠে জনসমক্ষে আলোচনার বিষয়। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া জেমস ক্যামেরনের টাইটানিক তাকে যে জনপ্রিয়তা এনে দেয়, তার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত ছিলেন না। সেখানে তিনি পর্যটকদের ভিড় থেকে দূরে এক নির্জন দ্বীপের খোঁজে থাকা তরুণ রিচার্ড।
জ্যাক ডসন হয়ে ওঠার এই অকল্পনীয় জনপ্রিয়তা সামলানো ডিক্যাপ্রিওর জন্য সহজ ছিল না। ২০০০ সালে দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সিনেমার অভাবনীয় সাফল্যের পর সবকিছু তার কাছে অবাস্তব মনে হতে থাকে। বিমানবন্দরে এক ভক্তের পা জড়িয়ে ধরার মতো ঘটনা তাকে বিটলসের উন্মত্ত ভক্তদের কথা মনে করিয়ে দিয়েছিল। স্বাভাবিক জীবনযাপনের প্রবল ইচ্ছা থাকলেও জনপ্রিয়তার চাপে তাকে অনেক কিছু বিসর্জন দিতে হয়েছিল। কিন্তু যতই স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন, ততই বুঝেছেন, জনপ্রিয়তার কারণে জীবনের কিছু জায়গায় ছাড় দিতে হচ্ছে। ডিক্যাপ্রিওর গল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক সম্ভবত অন্যখানে। তাই তো তিনি আমাদের কাছে ডিক্যা‘প্রিয়’। ‘দর্শক আমাদের নতুনভাবে দেখতে পাবেন’। শাবানা-আলমগীর জুটি কেন এত জনপ্রিয় ছিল।
২০০২ সালে এবিসি নিউজের ২০/২০ অনুষ্ঠানে বারবারা ওয়াল্টার্সকে তিনি জানিয়েছিলেন, খ্যাতির সঙ্গে মানিয়ে নেওয়ার কোনো পূর্বনির্ধারিত নির্দেশিকা নেই। ব্যক্তিগত জীবন নিয়ে যখন অহেতুক জল্পনা শুরু হয়, তখন সেই পরিস্থিতি সামলানোর জন্য কারোরই বিশেষ কোনো প্রশিক্ষণ থাকে না। ডিক্যাপ্রিওর মতে, সেই সময় নিজের অনুভূতিগুলো শেয়ার করার মতো কাউকে তিনি পাশে পাননি। সংবাদমাধ্যম অনুসরণ করত তার প্রতিটি পদক্ষেপ। কেউ যখন অনিচ্ছা সত্ত্বেও পত্রিকার প্রচ্ছদে চলে আসেন, ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা শুরু হয়, তখন কীভাবে পরিস্থিতি সামলাতে হয়, তা শেখানোর কেউ থাকে না।
তবে খ্যাতির চূড়ায় পৌঁছে তিনি অভিনয়ের জগত থেকে হারিয়ে যাননি। বরং দর্শকদের কাছে নিজের অন্য পরিচয় গড়ে তুলতে তিনি এমন সব চরিত্র বেছে নিতে শুরু করেন যা তাকে জ্যাক ডসনের গণ্ডি থেকে মুক্ত করবে। ড্যানি বয়েলের দ্য বিচ (২০০০), স্টিভেন স্পিলবার্গের ক্যাচ মি ইফ ইউ ক্যান (২০০২) এবং মার্টিন স্করসেজির গ্যাংস অফ নিউ ইয়র্কের মতো সিনেমায় তার অভিনয় দর্শকদের চমকে দেয়। এছাড়া দ্য অ্যাভিয়েটর, দ্য ডিপার্টেড ও ব্লাড ডায়মন্ডের মতো চলচ্চিত্রে তার কাজ নতুন করে প্রশংসিত হয়। এরপর দ্য অ্যাভিয়েটর (২০০৪), দ্য ডিপার্টেড (২০০৬) ও ব্লাড ডায়মন্ড (২০০৬)-এর মতো সিনেমায় তার অভিনয় নতুন করে আলোচনায় আসে।
নিজের কাজের ধরণ নিয়ে ২০০৪ সালে ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, দর্শক যখন একজন অভিনেতাকে ব্যক্তিগতভাবে খুব বেশি চিনে ফেলেন, তখন পর্দায় অন্য কোনো চরিত্রে তাকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। অতিরিক্ত পরিচিতি যে একজন অভিনেতার কাজের রহস্য ও বিশ্বাসযোগ্যতা কমিয়ে দিতে পারে, সেই আশঙ্কা সব সময় তার মাথায় ছিল। পৃথিবীর নানা প্রান্তে তখন এক তরুণ অভিনেতাকে নিয়ে আলোচনা।
পরবর্তী জীবনে তার এই দূরদর্শী চিন্তার প্রতিফলন দেখা যায় ২০১৩ সালে স্করসেজির দ্য উয়োলফ অফ ওয়াল স্ট্রিট সিনেমায় জর্ডান বেলফোর্টের চরিত্রে। এই ভাবনা তার পরবর্তী ক্যারিয়ারের সঙ্গেও মিলে যায়।
অভিনয়ের পাশাপাশি তিনি এর প্রযোজনাও সামলেছেন।
এরপর ২০১৫ সালে আলেহান্দ্রো গনসালেস ইনারিতুর দ্য রেভেনেন্ট সিনেমায় হিউ গ্লাসের চরিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে তিনি প্রথমবারের মতো সেরা অভিনেতা হিসেবে অস্কার জয় করেন। এর আগে হোয়াট’স ইটিং গিলবার্ট গ্র্যাপ (১৯৯৩), দ্য অ্যাভিয়েটর, ব্লাড ডায়মন্ড এবং দ্য উয়োলফ অফ ওয়াল স্ট্রিট-এর জন্য তিনি অস্কার মনোনয়ন পেয়েছিলেন। দীর্ঘদিনের অপেক্ষার পর ২০১৬ সালে এই সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে প্রথম অস্কার পান তিনি। ৪২ বছর পর বিলবোর্ড চার্টের শীর্ষ দুইয়ে মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’।
আজ ১১ নভেম্বর, লিওনার্দো ডিক্যাপ্রিওর ৫২তম জন্মদিন। তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি কখনো রোমান্টিক নায়ক, কখনো প্রতারক কিংবা ব্যবসায়ী হিসেবে নিজেকে বারবার প্রমাণ করেছেন। তবে টাইটানিকের জ্যাক ডসন চরিত্রটি আজও তার পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে, যা একটি প্রজন্মের স্মৃতিতে স্থায়ী আসন করে নিয়েছে। নিজের পরিচিতির সীমাবদ্ধতা ভেঙে ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার নিরন্তর প্রচেষ্টাই তাকে আজও হলিউডের অন্যতম সেরা তারকা হিসেবে টিকিয়ে রেখেছে।





