আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

Published: November 7, 2026, 5:26 am

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তার সাথে উপস্থিত রয়েছেন তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় ও সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে শনিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে বিএনসিসি’র ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য বিশেষ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী ও বিমানবাহিনী প্রধানের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতরা উপস্থিত রয়েছেন।