সাফ ফাইনালে ওঠার লড়াইয়ে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

Published: November 14, 2026, 1:26 pm

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে দীর্ঘ ২১ বছরের প্রতীক্ষার অবসান ঘটাতে চায় বাংলাদেশ। আজ শনিবার (১৪ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ। রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া এই লড়াইয়ে জয়ী দল সরাসরি ফাইনালের টিকেট নিশ্চিত করবে। ২০০৫ সালে করাচিতে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠেছিল, এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তির অপেক্ষায় রয়েছে লাল-সবুজ বাহিনী। সর্বশেষ ১০ ম্যাচে লাল-সবুজদের জয় চারটি, পাকিস্তানের একটি। সেই স্বপ্নপূরণের পথে শেষ বাধা পাকিস্তান। ফাইনালের টিকিট পেতে হামজা চৌধুরীদের সামনে এখন কঠিন পরীক্ষা। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর এবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এবারের আসরে বাংলাদেশ দল দারুণ ফর্মে রয়েছে। গ্রুপ পর্বে ভুটানকে ১-০ গোলে হারানোর পর শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে হামজা চৌধুরীর দল। দুই ম্যাচে পাঁচ গোল করলেও এখনো কোনো গোল হজম করেনি তারা। তবে সেমিফাইনাল ঘিরে পাকিস্তানও নতুন শক্তি সঞ্চয় করেছে। ইউরোপের বিভিন্ন লিগে খেলা পাঁচজন প্রবাসী ফুটবলারকে দলে যুক্ত করে তারা নিজেদের সামর্থ্য বাড়িয়ে নিয়েছে, যা বাংলাদেশকে বাড়তি সতর্ক অবস্থানে রাখছে। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে আসা বাংলাদেশ আত্মবিশ্বাসে এগিয়ে থাকলেও পাকিস্তানকে কোনোভাবে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ।

পরিসংখ্যান বলছে ১৯৮২ সাল থেকে এখন পর্যন্ত এই দুই দেশ ১৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশের জয় সাতটি ও পাকিস্তানের ছয়টি, বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়েছে। সাম্প্রতিক পারফরম্যান্সেও এগিয়ে আছে বাংলাদেশ; গত দশটি লড়াইয়ে চারবার জয় পেয়েছে তারা, বিপরীতে পাকিস্তানের জয় মাত্র একটি, যা এসেছিল ২০১৩ সালের সাফের গ্রুপ পর্বে।

ম্যাচটিকে ঘিরে একাদশে বিশেষ চমক আনছেন কোচ থমাস ডুলি। ইনজুরির কারণে সাদ মাঠের বাইরে থাকায় তার জায়গায় রহমত মিয়া দলে ঢুকেছেন। এছাড়া প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পাচ্ছেন শুকি ইতোফুসা। সব মিলিয়ে ইতিহাসে প্রথমবারের মতো আটজন অরিজিন ফুটবলারকে নিয়ে মাঠ মাতাতে প্রস্তুত বাংলাদেশ। আজ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জায়ান আহমেদ, রহমত মিয়া, জিদান ইউসুফ, কাজেম শাহ, তারিক কাজী, ফারহান আলী ওয়াহিদ, হামজা চৌধুরী (অধিনায়ক), শমিত সোম, রাকিব হোসেন ও শুকি ইতোফুসা। ইনজুরিতে ছিটকে যাওয়া সাদের পরিবর্তে জায়গা পেয়েছেন রহমত মিয়া।