বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে পূর্বনির্ধারিত কর্মসূচি সম্পন্ন করে প্রধানমন্ত্রী বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। সেখানে তিনি বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এর আগে সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি ছিল। এছাড়াও তিনি মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সফরের ধারাবাহিকতায় বিকেলে প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন বলে কথা রয়েছে।





