পাঁচ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

Published: November 5, 2026, 3:56 am

অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন অঞ্চলে থাকা একটি সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের পাঁচটি বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি বর্তমানে উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে এসেছে এবং এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অবশিষ্ট এলাকাগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।