কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী সড়ক নিরাপত্তা জোরদার ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে ‘২০২৬ সালের ১৯ নম্বর আইন’ জারি করেছেন। বুধবার (৪ নভেম্বর ২০২৬) আমীরি দেওয়ান থেকে এক বিজ্ঞপ্তিতে নতুন এই আইন জারির তথ্য জানানো হয়েছে।
নতুন এই ট্রাফিক আইনটি অবিলম্বে কার্যকর হবে এবং খুব দ্রুত এটি সরকারি গেজেটে প্রকাশ করা হবে। গেজেটে প্রকাশের পরই আইনটির বিভিন্ন ধারা, বিধিমালা এবং লঙ্ঘনের ক্ষেত্রে প্রযোজ্য জরিমানাসহ বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে।





