যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ প্রতীক্ষিত রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুরু হয়েছে। গত ফেব্রুয়ারির পর এই প্রথম দুই দেশের মধ্যে সরাসরি ত্রিপক্ষীয় এই আলোচনার আয়োজন করা হয়েছে। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, মঙ্গলবার ১০ নভেম্বর থেকে শুরু হওয়া দুই দিনের এই আলোচনার মূল লক্ষ্য যুদ্ধ বন্ধে কার্যকর সমঝোতায় পৌঁছানো। আলোচনায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
রুশ প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ভ্লাদিমির মেদিনস্কি, যিনি ২০২২ সালের মার্চ থেকে তুরস্কের ইস্তাম্বুলে প্রথম আলোচনার সময় থেকেই এই দায়িত্ব পালন করে আসছেন।
তার সঙ্গে রয়েছেন উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও মিখাইল গালুজিন, সামরিক গোয়েন্দা প্রধান ইগর কোস্তিউকভ এবং জেনারেল স্টাফের অপারেশনাল বিভাগের উপপ্রধান ইউরি ঝিগারলভস্কি।
অন্যদিকে ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান রুস্তেম উমেরভ।
তার সাথে আছেন প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অব স্টাফ কিরিলো বুদানভ, ডেপুটি সের্গেই কিসলিতসিয়া এবং ক্ষমতাসীন দলের নেতা দাভিদ আরাখামিয়া।
আবুধাবিতে ইউরোপীয় দেশগুলোর কর্মকর্তারা উপস্থিত থাকলেও, রাশিয়ার আপত্তির কারণে মূল ত্রিপক্ষীয় আলোচনায় তাদের অংশগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, মূল আলোচনার আগে ইউক্রেনের প্রতিনিধিরা মার্কিন দূত ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন। ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপীয় নিরাপত্তার বিষয়টি সুরাহা না করে ইউক্রেনে স্থায়ী শান্তি আনা সম্ভব নয়। কিন্তু রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে যে, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় ইউরোপীয়দের কোনো ভূমিকা নেই। ফ্রান্স বলেছে, ইউরোপীয় নিরাপত্তার সমাধান না করে ইউক্রেনে কোনো স্থায়ী শান্তি আসতে পারে না এবং এর জন্য ইউরোপীয়দের সম্পৃক্ততা প্রয়োজন। তবে রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, ইউক্রেনীয় ও মার্কিনিদের সঙ্গে বৈঠকে ইউরোপীয়দের কোনো স্থান তারা দেখছে না।
এই আলোচনার বিষয়ে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ভূখণ্ড বিনিময়ের ক্ষেত্রে দুই পক্ষই কিছুটা নমনীয়তা দেখাচ্ছে। চুক্তির খসড়ায় ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথ তৈরির বিষয়টি আলোচনায় রয়েছে। ন্যাটো সনদের ৫ নম্বর অনুচ্ছেদের আদলে ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার চিন্তাভাবনাও চলছে। রুশ প্রতিনিধিদলের একটি সূত্র জানিয়েছে, যুদ্ধের পরবর্তী সময়ে ইউরোপের নিরাপত্তা কাঠামো এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা তাদের আলোচনার অন্যতম প্রধান বিষয়। ভবিষ্যতে সংঘাতের ঝুঁকি কমানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় নিয়েও আলোচনা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিচুক্তির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। ৮ নভেম্বর সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে তিনি দাবি করেন, দুই পক্ষ চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। তিনি বলেন, আমরা এটি সম্পন্ন করতে পারব এবং শেষ পর্যন্ত ইউক্রেনকে কিছুটা ভিন্ন রূপে দেখা যাবে। তবে কোন অঞ্চলের সীমান্ত পরিবর্তিত হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট করেননি। শান্তি প্রতিষ্ঠার বড় বাধা হিসেবে জেলেনস্কি ও পুতিনের মধ্যকার ব্যক্তিগত তীব্র বিদ্বেষকে চিহ্নিত করেছেন তিনি।
উল্লেখ্য, ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার এবং দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চলকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে আসছেন। তবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুরু থেকেই এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্বভৌমত্ব ও ভূখণ্ড বিসর্জন দিয়ে কোনো আত্মসমর্পণমূলক শান্তি চুক্তি ইউক্রেন মেনে নেবে না। প্রসঙ্গত, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, যুদ্ধের অবসানে এবং যেকোনো স্থায়ী যুদ্ধবিরতির পূর্বশর্ত হিসেবে ২০২২ সালে যুদ্ধ শুরু পর থেকে রাশিয়ার দখল করা চারটি অঞ্চল- দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া এবং খেরসন থেকে ইউক্রেন সম্পূর্ণ সেনা প্রত্যাহার ও।





