বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডারে হামলার দাবি করেছে ইরান। শুক্রবার ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) এই তথ্য জানিয়েছে। গত সেপ্টেম্বরের শুরুতে উপসাগরীয় কোনো দেশে মার্কিন সামরিক সম্পদের ওপর সর্বশেষ হামলার পর এটি নতুন কোনো ঘটনা হিসেবে সামনে এল। এরপর এই হামলার দাবি করলো তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অনুযায়ী, এই হামলাটি ছিল একটি প্রতিশোধমূলক পদক্ষেপ। ইরানের দাবি, সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টিতে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলা চালানো হয়েছিল, যার জবাবেই এই নতুন হামলাটি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়, যা পরবর্তীতে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। এর আগে ইরান উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল। তবে চলমান এই ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর হামলার মাধ্যমে এই সংঘাত শুরু হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতে সাময়িক বিরতি চলছিলো।





