কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কাতারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। কাতার শাখা আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল নেতা রাজু ফরাজি এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন গাজী কাউসার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবনেতা আদনান কবির, সাইফুল ইসলাম, ইমরান হোসেন রাজু, আব্দুল মালেক, জুবায়ের সিদ্দিকী ও কবির হোসেন বাবুসহ সংগঠনের অন্যান্য নেতারা। বক্তারা প্রবাসে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।





