আগামী মার্চে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ পতনের পূর্বাভাস যুক্তরাষ্ট্রের

Published: November 16, 2026, 2:26 am

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করেছেন যে, আগামী বছরের মার্চের মধ্যেই ইরানের অর্থনীতি প্রায় ২৫ শতাংশ সংকুচিত হতে পারে। মার্কিন প্রশাসনের চলমান অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বিচ্ছিন্নকরণ নীতির প্রভাবেই এই দ্রুত পতন ঘটবে বলে তিনি দাবি করেছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট এই চাঞ্চল্যকর পূর্বাভাস তুলে ধরেন। অথচ ইরানের অর্থনীতির সংকোচন এক বছরের মধ্যেই ২৫ শতাংশে পৌঁছাতে পারে। বিষয়টি বোঝাতে তিনি রাশিয়ার অর্থনীতির উদাহরণ দেন।

মার্কিন অর্থমন্ত্রীর ভাষ্যমতে, ২০২৬ সালের মার্চ মাস থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত মাত্র এক বছরেই ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমে যাবে। সোভিয়েত ইউনিয়ন পতনের সময় তিন বছরে রাশিয়ার অর্থনীতি ২২ শতাংশ সংকুচিত হয়েছিল, যার চেয়েও দ্রুত এই পতন ঘটবে বলে তিনি মন্তব্য করেন। এটি আধুনিক ইতিহাসের অন্যতম দ্রুত ও ভয়াবহ অর্থনৈতিক ধস হিসেবে বিবেচিত হতে পারে বলে তিনি দাবি করেন।

ইরানের ওপর ক্রমবর্ধমান চাপ প্রয়োগের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে একটি বিশেষ অভিযান পরিচালনা করছে। গত আগস্ট মাস থেকে চলমান এই কৌশলের আওতায় তেহরানকে বিশ্ববাজার থেকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে ওয়াশিংটন। বেসেন্ট এই পদক্ষেপকে কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক বিচ্ছিন্নকরণ প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন।

নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ইরান থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও জানান স্কট বেসেন্ট। তিনি বলেন, এই ধরনের হুমকি প্রমাণ করে যে তার গৃহীত কৌশলগুলো কার্যকরভাবে কাজ করছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, ২৫ শতাংশ সংকোচনের এই পুরো বিষয়টিই মার্কিন অর্থমন্ত্রীর একটি পূর্বাভাস, যা এখনো বাস্তবে রূপ নেয়নি। তিনি বলেন, ‘তাদের মৃত্যুর হুমকি আমাকে বলছে, আমি যা করছি, তা কাজ করছে।’।