ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে তার হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসকের কক্ষে সাবেক ছাত্রদল নেতা রেজওয়ান ইসলাম মুকুলের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়।
প্রশাসকের কক্ষ থেকে মুকুলকে ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়। পাশাপাশি তার দুই সন্তানের পড়াশোনার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জেলা পরিষদ প্রশাসক। এমএ মজিদ জানান, সাবেক এই ছাত্রদল নেতার পরিবারের দুর্দিনে পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তাদের সহায়তা অব্যাহত থাকবে।
কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামের মহর আলী মন্ডলের ছেলে রেজওয়ান ইসলাম মুকুল একসময় সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে তার বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হয়। মামলার জেরে হুলিয়া জারি হওয়ায় ২০১৭ সালে তিনি গ্রাম ছেড়ে যশোরে পাড়ি জমান। সেখানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় জীবনযাপন করছেন তিনি।
পরিবারের ভরণপোষণ ও সন্তানদের পড়ালেখার খরচ মেটাতে নিজের গ্রামের বাড়ির ২ বিঘা জমি বন্ধক রেখে ইজিবাইক কিনেছেন মুকুল। সেই থেকে ইজিবাইক চালিয়েই তার সংসার ও সন্তানদের শিক্ষার ব্যয়ভার মিটিয়ে আসছেন তিনি। জেলা পরিষদের এই সহায়তায় তিনি কিছুটা স্বস্তি পেয়েছেন বলে জানিয়েছেন। পরিবারের ভরণপোষণ ও সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতে জীবিকার নতুন পথ বেছে নিতে হয়েছে। এই ইজিবাইক চালিয়ে যা আয় হয় সেটা দিয়েই সন্তানদের লেখপড়া ও সংসারের খরচ মেটাতে হয়।





